1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
খুলনা কেএমপি’র ট্রাফিক বিভাগের উদ্যোগে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি কার্যক্রম - নব দিগন্ত ২৪
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

খুলনা কেএমপি’র ট্রাফিক বিভাগের উদ্যোগে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি কার্যক্রম

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
আজ ২৩ নভেম্বর ২০২৫ তারিখ ট্রাফিক বিভাগের উদ্যোগে নগরীর ময়লাপোতা ও গল্লামারি মোড় এলাকায় ট্রাফিক সচেতনতা বৃদ্ধি, দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনের লক্ষ্যে মোটরযান এবং ইজিবাইক চালকদের প্রতি বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।

অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না, ইজিবাইকের ডান পাশে লোহার রড ব্যবহার করতে হবে, ইজিবাইকের ডান পাশ থেকে যাত্রী উঠানো বা নামানো থেকে বিরত থাকতে হবে, ডাবল লেনে গাড়ী রাখা যাবে না, অতিরিক্ত গতিতে গাড়ী চালানো যাবে না, স্কুল কলেজের সামনে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে,যাত্রীদের সাথে দূ্র্ব্যবহার করা যাবে না এই মর্মে সকলের প্রতি আহব্বান করা হয়, সর্বদা ট্রাফিক আইন মেনে চলার জন্য সকলকে অনুরোধ করা হয়।

ময়লাপোতা ও গল্লামারি মোড় এলাকায় যে সমস্ত ইজিবাইক চলাচল করছিল সে সমস্ত ইজিবাইক চালক এবং ইজিবাইক চালকের পাশে বসা যাত্রীদের সাথে কথা বলা হয়। ইজিবাইকের ডান ও বাম পাশে যাত্রী না নেওয়ার জন্য আহব্বান জানানো হয় এবং চালাকের পাশে বসা যাত্রীদের ইজিবাইকের পিছনের সিটে বসার জন্য অনুরোধ করা হয়। যদি ইজিবাইক চালকগণ উক্ত নির্দেশনা না মেনে চলাচল করেন তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সর্তক করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা এবং সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব খোন্দকার হোসেন আহম্মদ-সহ ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট