1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
খুলনা জেলার বটিয়াঘাটায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে হত্যাকান্ডের ঘটনায় ৩ জন গ্রেফতার - নব দিগন্ত ২৪
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

খুলনা জেলার বটিয়াঘাটায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে হত্যাকান্ডের ঘটনায় ৩ জন গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
গত ২৮/০৬/২০২৫ খ্রিঃ খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন সুখদাড়া গ্রামে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে শংকর প্রদাস মন্ডল (৬০) কে হত্যাকান্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় বটিয়াঘাটা থানায় ২৯/০৬/২০২৫ খ্রিঃ একটি হত্যা মামলা রুজু হয়। খুলনা জেলার পুলিশ সুপার জনাব টি. এম. মোশাররফ হোসেন মহোদয়ের তত্তাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব আনিসুজ্জামান এর সার্বিক তদারকিতে এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মফিজুর রহমান এর নির্দেশনায় এই হত্যা মামলার তদন্ত কার্যক্রম শুরু হয়।
এরই ধারাবাহিকতায় গত ২৯/০৬/২০২৫ খ্রিঃ রাতে বটিয়াঘাটা থানার এসআই (নিঃ)/ মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে ১টি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে বটিয়াঘাটা থানাধীন সুখদাড়া গ্রাম এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের নাম-১। স্বপন মন্ডল (৭৩), পিতা-মৃত নগেন্দ্রনাথ মন্ডল, ২। কালিদাসী মন্ডল (৬৫), স্বামী-স্বপন মন্ডল ও ৩। নুপুর মন্ডল (৩০), স্বামী-সঞ্জয় মন্ডল।
প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃত স্বপন মন্ডল ভিকটিম শংকর প্রসাদ মন্ডলের বড় ভাই। দুই ভাইয়ের মধ্যে পূর্ব হতেই জমি নিয়ে বিরোধ চলমান ছিল। ভিকটিম শংকর প্রসাদ মন্ডল তার পরিবার নিয়ে খুলনা সদর থানাধীন ফুলমার্কেট এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং সিকিউরিটি গার্ডের চাকুরী করতেন। গত ২৮/০৬/২০২৫ খ্রিঃ ভিকটিম শংকর প্রসাদ মন্ডল তার গ্রামের বাড়ি বটিয়াঘাটা থানাধীন সুখদাড়ায় গিয়ে দেখেন তার দখলীয় সম্পত্তির চারপাশে গ্রেফতারকৃতরা বাঁধ দিয়ে মাছের ঘের করেছে। তখন ভিকটিম কোদাল নিয়ে বাঁধ কেটে দিতে থাকে। এই সংবাদ পেয়ে গ্রেফতারকৃতরা লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে যায় এবং ভিকটিমের মাথায় আঘাত করে। এতে ভিকটিম শংকর প্রসাদ মন্ডল মৃত্যুবরণ করেন।
গ্রেফতারকৃত স্বপন মন্ডল ও নুপুর মন্ডল বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট