1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
গুইমারা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ শোভাযাত্রা উদযাপন। - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন। রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ

গুইমারা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ শোভাযাত্রা উদযাপন।

মবিনুল ইসলাম
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

বর্ণাঢ়্য র‍্যালী, আনন্দ শোভাযাত্রার মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩২ কে বরন করছে গুইমারা উপজেলা বিএনপি এবং অংগ ও সহযোগী সংগঠন।

জীর্ণতাকে পিছনে ফেলে সমৃদ্ধির আহ্বান আর অশুভ শক্তিকে রুখে দেওয়ার প্রত্যয়ে গুইমারা উপজেলায় চলছে বাংলা নববর্ষ বরণের নানা অনুষ্ঠান। বর্ণিল আয়োজনে বরণ করে নেওয়া হয়েছে নতুন বঙ্গাব্দ ১৪৩২ কে । অনুষ্ঠানে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি লালন এবং তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছেন গুইমারা উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

সামনে থেকে ব্যানার -ফেস্টুন -নানা প্রকার উপকরণ হাতে নিয়ে আনন্দ উৎসবে বর্ষবরণ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। নবসাঝে- নব রূপে উপস্থিত সকলের পহেলা বৈশাখ বর্ষবরণ পালন করেন।

বর্ষবরণ উপলক্ষে আজ সোমবার ১৪ এপ্রিল সকাল থেকে শুরু হয়েছে নানা কর্মসূচি। অনুষ্ঠান মঞ্চ থেকে বৈশাখি সাজ, এমনকি আপ্যায়ন সব কিছুতে রয়েছে বিশেষ বৈচিত্র। সকাল ৯টায় গুইমারা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে একটি শোভাযাত্রা শুরু করে। উক্ত শোভাযাত্রাটি গুইমারা উপজেলা বিএনপির দলীয় অফিস হতে শুরু করে ডাক্তার টিলা হয়ে গুইমারা বাজারের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ করে আবার গুইমারা উপজেলা বিএনপির অফিসে এসে শেষ হয়। এতে গুইমারা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন তাদের নিজস্ব ব্যানার নিয়ে বর্ষবরণ শোভাযাত্রা বের করে।

র‍্যালীর পর গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, বাঙ্গালীর শতবর্ষের লালিত ঐতিহ্যের সাথে আজ বাংলার ক্ষুদ্রনৃগোষ্ঠি চাকমাদের বিজু, মারমাদের সাংগ্রাই এবং ত্রিপুরাদের বৈশু উৎসব। আর এসকল উৎসব একাকার হয়ে তৈরি হয়েছে সাম্প্রদায়িকতার এক অনন্য নজির। বাংলা নববর্ষ তথা পুরো বাংলাদেশ তথা জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলেরই একটি গুরুত্বপূর্ণ দিন। এটি বাঙ্গালী জাতীর অস্তিত্ব রক্ষার তাৎপর্য বহন করে। তিনি আরও বলেন, পহেলা নববর্ষ সাম্প্রদায়ীক সম্প্রীতি রক্ষার ও একটি মাধ্যম এবং সবাইকে একতাবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট