1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
চুয়াডাঙ্গা জাতীয় সংসদ নির্বাচনে বডি-ওর্ন ক্যামেরা সঠিকভাবে ব্যবহারের লক্ষ্যে পুলিশ সদস্যদের বাস্তব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

চুয়াডাঙ্গা জাতীয় সংসদ নির্বাচনে বডি-ওর্ন ক্যামেরা সঠিকভাবে ব্যবহারের লক্ষ্যে পুলিশ সদস্যদের বাস্তব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ২২৭ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বডি-ওর্ন ক্যামেরা সঠিক ও কার্যকরভাবে ব্যবহারের লক্ষ্যে আজ ১২ জানুয়ারি ২০২৬ খ্রিঃ সকাল ০৯:৩০ ঘটিকায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারকারীদের জন্য একটি বাস্তব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনলাইনে তদারকি করেন জনাব শেখ জয়নুদ্দীন, পিপিএম-সেবা, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্), রেঞ্জ ডিআইজির কার্যালয় খুলনা এবং সরেজমিনে পরিদর্শন করেন জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।

পুলিশ সুপার মহোদয় বলেন, প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে বডি-ওর্ন ক্যামেরার কার্যকর ব্যবহার আরও জোরদার হবে। তিনি সকল অফিসার ও ফোর্সকে বডি-ওর্ন ক্যামেরা যথাযথভাবে ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন এবং নির্বাচনকালীন দায়িত্ব পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততার সঙ্গে পালনের নির্দেশ প্রদান করেন।

প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গা। এছাড়াও কর্মশালায় বিভিন্ন ইউনিটের প্রশিক্ষণপ্রাপ্ত অফিসার ও ফোর্স অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট