1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ছাত্রলীগ কর্মীকে পুলিশের কাছে সোপর্দ - নব দিগন্ত ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

ছাত্রলীগ কর্মীকে পুলিশের কাছে সোপর্দ

মো: গোলাম কিবরিয়া
  • প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহী কলেজে ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাগর রেজাকে কলেজ ক্যাম্পাসে উপস্থিত হলে আটক করা হয় এবং পরে বোয়ালিয়া থানা পুলিশে সোপর্দ করা হয়। সাগর রেজা (২২) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার উদয়সাগর গ্রামের বাসিন্দা। তিনি আগে কলেজের মুসলিম ছাত্রাবাসের ই-ব্লকে অবস্থান করতেন। ছাত্রদল ও শিবির নেতাদের দাবি, সাগরের ফেসবুক প্রোফাইলে ছাত্রলীগের মিছিল ও কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের ছবি এবং সরকারবিরোধী পোস্ট পাওয়া গেছে। প্রোফাইলে এখনো ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পদবিও রয়েছে। ছাত্রদলের কলেজ শাখার আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ বলেন, “নিষিদ্ধ সংগঠনের এক কর্মীকে চিহ্নিত করে পুলিশে দেওয়া হয়েছে।” ছাত্রশিবিরের কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান জানান, “সাধারণ শিক্ষার্থীদের নিপীড়নের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।” বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, “তাঁকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তাকে পুরোনো একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।”

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট