1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, শার্শা কায়বা ইউনিয়নে মফিকুল হাসান তৃপ্তি - নব দিগন্ত ২৪
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গায় তারিকুল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন ডিমলায় সংবাদ প্রকাশের পর দুই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ রাজৈরে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা। রাজৈর উপজেলা বাজিতপুর ইউনিয়নের সেলিম সরদারের বিরুদ্ধে মিথ্যা মানবপাচার এর অভিযোগ দিয়ে প্রবাসী পরিবার কে হেনস্থা। মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন।

জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, শার্শা কায়বা ইউনিয়নে মফিকুল হাসান তৃপ্তি

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
আজ শনিবার ১৫ নভেম্বর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, শার্শার কৃতি সন্তান, সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির নেতৃত্বে বিকেলে ৭ নং কায়বা ইউনিয়নের রুদ্রপুর এলাকায় লিফলেট বিতরণ, গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

কায়বা ইউনিয়ন বিএনপির আয়োজনে প্রথমে রুদ্রপুর এলাকায় লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন মফিকুল হাসান তৃপ্তি। পরে এলাকাবাসী, যুবসমাজ, নারী ভোটার এবং দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় গণসংযোগ ও উঠান বৈঠক। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে জনসমুদ্রে পরিণত হয় এবং পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শফিকুল হাসান তৃপ্তি। এ সময় সভাপতিত্ব করেন ইমাম হোসেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের ভালোবাসাই আমার শক্তি; আপনাদের সহযোগিতা থাকলে যশোর-১ আসন হবে গণতন্ত্রের দুর্গ।”

এ সময় তিনি আরও বলেন, “এই এলাকার সকল রাস্তা পাকা করে দেওয়া হবে, বন্যা থেকে বাঁচতে বাঁধ নির্মাণ ও ফারাক্কার মত সুইচগেট নির্মাণ করব। তাছাড়া নারীদের জন্য চাকরির সুযোগ সৃষ্টি ও সার্বিক সহযোগিতা করব।”

শেষে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট