1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
জিডি-মামলা ছাড়াই চোরাই মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিলো সিটিটিসি - নব দিগন্ত ২৪
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

জিডি-মামলা ছাড়াই চোরাই মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিলো সিটিটিসি

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
জিডি কিংবা মামলা ছাড়াও পুলিশের নিয়মিত অভিযানে চুরি, ছিনতাই বা হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

শনিবার (১৯ জুলাই ২০২৫ খ্রি.) সিটিটিসি অফিসে এই মোবাইল ফোনগুলো তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট গত ২৭ জানুয়ারি ২০২৫ খ্রি. যাত্রাবাড়ী থানাধীন সায়দাবাদ জনপদে সেন্টমার্টিন পরিবহন কাউন্টারের সামনে ঢাকা-বরিশাল রুটের ইমরান ট্রাভেলসের একটি গাড়িতে অভিযান পরিচালনা করে। সেই অভিযানে একজন চোরাই মোবাইল কারবারিকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় গত ২৮ জানুয়ারি ২০২৫ খ্রি. যাত্রাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। রজুকৃত মামলাটি তদন্তকালে সিটিটিসি ইউনিটের তদন্তকারী কর্মকর্তা তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর প্রকৃত মালিকদের শনাক্ত করেন।

সূত্র আরও জানায়, পরবর্তীতে বিজ্ঞ আদালতের অনুমতি নিয়ে গত শনিবার (১৯ জুলাই ২০২৫ খ্রি.) সিটিটিসি অফিসে এই মোবাইল ফোনগুলো তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। মালিকরা ফোন ফিরে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের অনেকেই জানিয়েছেন, তারা চুরি যাওয়া ফোন উদ্ধারের জন্য থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেননি এবং ফোন ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন। তবুও পুলিশের নিয়মিত অভিযানের মাধ্যমে ফোনগুলো উদ্ধার এবং তাদের কাছে ফিরিয়ে দেওয়ায় তারা বিস্মিত ও সন্তুষ্ট।

মালিকদের মধ্যে একজন বলেন, “আমরা জানতাম না যে জিডি না করলেও পুলিশ এভাবে নিয়মিত অভিযান চালিয়ে আমাদের সম্পদ ফিরিয়ে দিতে পারে। এটি জেনে আমরা খুবই নিরাপদ বোধ করছি।” তারা আরও জানান, পুলিশের এই নিরলস প্রচেষ্টা সাধারণত দৃশ্যমান না হলেও নাগরিকদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় পুলিশ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে, যা তাদের কাছে অত্যন্ত প্রশংসনীয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট