1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ডিএমপি কমিশনারের প্রতিনিধি দল - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ডিএমপি কমিশনারের প্রতিনিধি দল

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের পক্ষে একটি প্রতিনিধি দল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান।

আজ মঙ্গলবার (২৭ মে ২০২৫ খ্রি.) সকাল ১১:০০ ঘটিকায় হাসপাতালে যান প্রতিনিধি দলটি। প্রতিনিধি দলে ছিলেন উপ-পুলিশ কমিশনার (তেজগাঁও বিভাগ) মোঃ ইবনে মিজান এবং শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইমাউল হক পিপিএম।

এ সময় তারা হাসপাতালের ৪০২ ও ৪০৩ নং কেবিনে চিকিৎসাধীন মোঃ মারুফ হোসেন, মোঃ আমির হামজা শিমুল, আবু তাহের এবং সাগর দে-এর চিকিৎসার খোঁজখবর নেন। জুলাই আন্দোলনে আহতদের পাশে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যে কোন প্রয়োজনে পাশে থাকার কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

এই উদ্যোগের জন্য হাসপাতালের চিকিৎসকরা ডিএমপি কমিশনারের ভূয়সী প্রশংসা করেন। আহতদের হতাশা যেন অন্যদের মধ্যে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হলে আহতরা ভবিষ্যতে আরও সতর্ক থাকার আশ্বাস প্রদান করেন। এ সময় হাসপাতালের পরিচালকসহ আহতদের চিকিৎসার দায়িত্বে থাকা কয়েকজন চিকিৎসক উপস্থিত ছিলেন।

ডিএমপি কমিশনারের পক্ষে জনাব মোঃ ইবনে মিজান আহত জুলাই যোদ্ধাদের জন্য ফল ও ফুল উপহার হিসেবে প্রদান করেন। এ সময় আহত জুলাই যোদ্ধারা ডিএমপি তথা বাংলাদেশ পুলিশের এই মানবিক ভূমিকায় গভীর সন্তোষ প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট