1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঝিকরগাছায় শংকরপুর ইউনিয়নের বকুলিয়া গ্রামে সংখ্যালঘু গৃহবধূকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার -১ - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন। রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ

ঝিকরগাছায় শংকরপুর ইউনিয়নের বকুলিয়া গ্রামে সংখ্যালঘু গৃহবধূকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার -১

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের বকুলিয়া গ্রামে সংখ্যালঘু গৃহবধূ (৩০) কে ধর্ষণ চেষ্টার অভিযোগে আলাউদ্দীন সরদার ওরফে পল্টি আলাল(৫০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রবিবার (১৫ মার্চ) সকালে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান।এর আগে শুক্রবার (১৪ মার্চ) রাতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার রাইটা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলাউদ্দীন ঝিকরগাছা উপজেলার বকুলিয়া গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ বুধবার সংখ্যালঘু ওই গৃহবধূর স্বামী তার দুই মেয়েকে নিয়ে আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রাত সাড়ে ১১টার দিকে গৃহবধূ বাইরে বাথরুমে গেলে। এ সময় ঘরের দরজা খোলা পেয়ে একই গ্রামের আলাউদ্দীন ওই গৃহবধূর ঘরে ঢুকে পড়ে। পরে গৃহবধূকে ধারালো দা এর ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় গৃহবধূর চিৎকারে বাড়ির অন্যান্য লোকজন বেরিয়ে আসলে লম্পট আলাউদ্দীন নিজের গামছা,টচলাইট ও হাতে থাকা ধারালো গাছিদা ফেলে পালিয়ে যায়।

পরে গত বৃহস্পতিবার ওই গৃহবধূ ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেন। এঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে ঝিকরগাছা থানায় একটি মামলা হয়। পরে পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে সাতক্ষীরার কলারোয়া উপজেলার রাইটা গ্রাম থেকে আলাউদ্দীনকে গ্রেপ্তার করে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আজ সকালে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট