1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঠাকুরগাঁওয়ের আগুনে পুড়ে ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, - নব দিগন্ত ২৪
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের আগুনে পুড়ে ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে,

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

 

ঠাকুরগাঁও প্রতিনিধি:হাসিনুজ্জামান মিন্টুঃ
ঠাকুরগাঁও পৌর শহরের গোয়ালপাড়া সেনুয়া ব্রিজ সংলগ্ন সুপ্রিয় জুট মিলে গত রোববার (৪ মে) বিকেল পৌনে ৫টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুন মুহূর্তেই চারিদিকে ছড়িয়ে পড়ে, ফলে মিলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ফায়ার সার্ভিস ও মিল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঘটনার সময় মিলটি চালু ছিল। বিকট শব্দের সঙ্গে সঙ্গে মিলের ভেতরে থাকা পাটের গাদায় আগুন ধরে যায় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ নেয়।

খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রেদওয়ান জানান, মিলের ভেতরে থাকা প্রায় ১ হাজার ৫শ মন পাট সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এছাড়া মিলের একটি ৫০০ কেভি জেনারেটর, একটি ১ হাজার কেভি ট্রান্সমিটার এবং একটি গুরুত্বপূর্ণ সাব-স্টেশন সম্পূর্ণভাবে আগুনে ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও জানান, এ অগ্নিকাণ্ডে আনুমানিক ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তবে মিল কর্তৃপক্ষের তৎপরতা ও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে প্রায় ১০ কোটি টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।

স্থানীয়দের অনেকেই আগুন নেভাতে সাহায্য করেন এবং এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

মিল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা অগ্নিকাণ্ডের তদন্ত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ শুরু করেছেন। একই সঙ্গে পুনরায় মিল চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন।

মিল কর্তৃপক্ষ ভবিষ্যতের জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন ‌।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট