1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কাভার্ডভ্যান–মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত, আরেকজন গুরুতর আহত - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সর্বশেষ :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কাভার্ডভ্যান–মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত, আরেকজন গুরুতর আহত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু,,

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার খুটিয়াটলি এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহাবুব হোসেন (৪০) নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। রোববার সকাল প্রায় ১০টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বালিয়াডাঙ্গীর কালমেঘ এলাকার বাসিন্দা মাহাবুব হোসেন মারা যান।
অপর আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সড়কে দ্রুতগতির কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনি প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট