1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঠাকুরগাঁওয়ে মালবোঝাই মাহিন্দ্র গাড়ি থেকে লাফ দিতে গিয়ে প্রাণ ১যুবকের। - নব দিগন্ত ২৪
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে মালবোঝাই মাহিন্দ্র গাড়ি থেকে লাফ দিতে গিয়ে প্রাণ ১যুবকের।

হাসিনুজ্জামান মিন্টু
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁওয়ে মালবোঝাই মাহিন্দ্র গাড়ি থেকে লাফ দিতে গিয়ে সাঈদ হোসেন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। 

শুক্রবার (৩০ মে) ড়৫টার দিকে সদর উপজেলার আউলিয়াপুর বোর্ড অফিস নামক স্থানে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন বোদা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান। 

নিহত ওই যুবক দিনাজপুর কাহারোল উপজেলার পূর্ব মল্লিকপুর গ্রামের জমসের আলীর ছেলে
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি মো. হাফিজুর রহমান জানান, মালবোঝাই মাহিন্দ্র গাড়িটি ভূল্লীর দিক হতে ঠাকুরগাঁওয়ের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারালে প্রাণে বাঁচার জন্য চলতি গাড়ি থেকে লাফ দেন সাঈদ হোসেন। এতে সেই গাড়ির চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। ধারণা করা হচ্ছে যে অন্য কোনো গাড়িকে সাইড দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় চালকের তেমন কোনো কিছু হয়নি। নিহতের লাশ উদ্ধার করে হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট