1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ডিএমপি কল্যাণ তহবিলের ৭৭তম ব্যবস্থাপনা পরিষদের সভা অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

ডিএমপি কল্যাণ তহবিলের ৭৭তম ব্যবস্থাপনা পরিষদের সভা অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কল্যাণ তহবিলের ব্যবস্থাপনা পরিষদের ৭৭তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি।

বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫ খ্রি.) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় এই তহবিলের পুলিশ ও নন পুলিশ সদস্যদের নিজ, স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে, পিতা, মাতার জন্য ব্যয়িত চিকিৎসা বাবদ খরচের জন্য চাহিত আর্থিক সাহায্যের মোট ১২৫টি আবেদনের অনুমোদন দেয়া হয়।

এ ছাড়াও সভায় ডিএমপি কল্যাণ তহবিল নীতিমালা সংশোধনের উপর বিস্তারিত আলোচনা করা হয়। একইসাথে চাঁদার হার পুনঃনির্ধারণ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং পুলিশ সদস্যদের কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস, এন, মোঃ নজরুল ইসলাম, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ ও কল্যাণ তহবিল ব্যবস্থাপনা পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট