
মনা যশোর জেলা প্রতিনিধিঃ
ইং-০৯/০৪/২০২৬ তারিখ ১০:৩৫ ঘটিকার সময় যশোর কোতয়ালী মডেল থানাধীন পৌরসভাস্থ ০৫ নং ওয়ার্ডের কারবালা জামে মসজিদের সামনে আমতলায় অত্র মামলার বাদী মোঃ আব্দুল বারী (৪৫) সহ স্থানীয় আরো অনেকে অবস্থানের সময় দুইজন প্রতারক বাদীর কাছে এসে বলে যে, তাদের কাছে সৌদি রিয়াল আছে, সৌদি ১০০ রিয়ালের ০১ টি বান্ডিল আছে যা বাংলাদেশে ৩,০০,০০০/- টাকায় বিক্রয় হবে কিন্তু আসামীদ্বয় বাদীকে ২,০০,০০০/- টাকা দিতে বলে। বিষয়টি বাদীর কাছে সন্দেহ হলে ডিবি পুলিশ’কে সংবাদ দিলে ডিবি যশোরের এসআই(নিঃ)/ জনাব মোঃ কামাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি চৌকস টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামী মোঃ জমশেদ শেখ (৬০) ও মোঃ জাহাঙ্গির মিয়া (৩৮)’ দেরকে আটক করেন।স্থানীয় লোকজনের উপস্থিতিতে ধৃত আসামী মোঃ জমশেদ শেখ ও মোঃ জাহাঙ্গীর মিয়াকে ডিবি পুলিশ নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করেন। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় জানায় যে, আসামী জমশেদের ডান হাত থাকা সাদা রংয়ের বাজার করা ব্যাগের মধ্যে গামছায় মোড়ানো পুরাতন লুঙ্গির ভিতরে ০৪ টি ১০০ রিয়াল(সৌদি) আছে। যা আসামীদ্বয় সাধারন জনগনকে দেখিয়ে প্রতারনা করে। ধৃত আসামীদ্বয় পরস্পর যোগসাজসে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা সৌদি রিয়াল নিজেদের দখলে ও নিয়ন্ত্রনে রেখে প্রতারনা মূলকভাবে অর্থ আত্মসাৎ এর চেষ্টাকালে ধৃত হওয়ায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে।
আসামীদের নাম ও ঠিকানাঃ-
১। মোঃ জমশেদ শেখ (৬০)
পিতা- মৃত আচন শেখ @ আচম শেখ
সাং- সোনাখোলা পশ্চিমপাড়া, ইউপি- আলগী, পোষ্ট- ভাঙ্গা, থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুর
এ/পি- সাং- দৌলদিয়া(চুনরীপাড়া), ০৯ নং ওয়ার্ড, ইউপি- আলকদি, থানা- চুয়াডাঙ্গা সদর, জেলা- চুয়াডাঙ্গা।
২। মোঃ জাহাঙ্গির মিয়া (৩৮)
পিতা- মৃত বিল্লাল মাতুব্বর
সাং- সুতারকান্দা (পূর্বপাড়া)
থানা- নগরকান্দা, জেলা- ফরিদপুর।
জব্দঃ
১।০৪টি ১০০ রিয়াল (সৌদি)
২।০২টি ছোট গামছার টুকরা
৩।০৩টি পুরাতন লুঙ্গি