1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মাদারীপুরে শিশুদের মাঝে চার শতাধিক বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। - নব দিগন্ত ২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

মাদারীপুরে শিশুদের মাঝে চার শতাধিক বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

“আলোর পথে ভালোর সন্ধানে থাকবো সবার পাশে”— আসুন বনায়ন নিয়ে কাজ করি, স্বপ্নের সবুজ বাংলাদেশ গড়ি— এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় প্রান্তিক পর্যায়ে ‘স্বপ্নের সবুজ বাংলাদেশ’-এর বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্থান: দুধখালী ইউনিয়নের বলশা গ্রাম।

উক্ত কর্মসূচিতে স্থানীয় নসু মাস্টার ফাউন্ডেশন ক্লাবের সকল সদস্য উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। উল্লেখ্য, ‘স্বপ্নের সবুজ বাংলাদেশ’ মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ২০১৯ সাল থেকে প্রতিবছর বিভিন্ন স্কুল-কলেজে বিনামূল্যে গাছের চারা বিতরণ করে আসছে।

তারই ধারাবাহিকতায় ৩ এপ্রিল ২০২৬ ইং তারিখে বলশা গ্রামের আশপাশের প্রায় চার শতাধিক শিশুর মাঝে গাছের চারা বিতরণ এবং উক্ত স্থানে কিছু সংখ্যক চারা রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন: মো. সবুজ বেপারী, মিন্টু মীর, উজ্জ্বল বেপারী, আবুল মীরা, সুজন খান, তপু মীরা, সুজন ঘরামী, রানা বেপারী, আল-আমিন মীর, ইমন ঘরামী, আসিফ কাজী, সিব্বির মাতুব্বর, শামিম শেখ এবং ‘স্বপ্নের সবুজ বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা সদস্য ইমন মুন্সি সহ আরও অনেকে।

উক্ত কর্মসূচি সম্পর্কে মো. ইমন মুন্সি বলেন, “দিন দিন আমাদের দেশের পরিবেশের ভারসাম্য বিনষ্ট হচ্ছে। আমরা যদি এখনই পরিবেশ রক্ষায় এগিয়ে না আসি, তবে অদূর ভবিষ্যতে জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়বে। গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে, কিন্তু বাংলাদেশে যে হারে গাছ কাটা হচ্ছে, সেই হারে রোপণ করা হচ্ছে না। তাই ‘স্বপ্নের সবুজ বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা জনাব মো. ইমরান মুন্সির নির্দেশনা ও সহযোগিতায় প্রতিবছর আমাদের সংগঠন বৃক্ষরোপণ বিষয়ে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করে। সেই সঙ্গে শিশু-কিশোরদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। আমাদের লক্ষ্য— একটি সবুজ বাংলাদেশ গড়া।”

উক্ত কর্মসূচিকে ধন্যবাদ জানিয়ে নসু মাস্টার ফাউন্ডেশন ক্লাবের পরিচালক মো. সবুজ বেপারী ও হাসান মীর বলেন, “আমরা ‘স্বপ্নের সবুজ বাংলাদেশ’-এর এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই এবং তাদের ধন্যবাদ জানাই। সংগঠনের সদস্যবৃন্দ দীর্ঘদিন ধরে বিনামূল্যে গাছের চারা বিতরণ করে আসছেন এবং মানবসেবায় অসামান্য অবদান রেখে চলেছেন। আমরা এই সংগঠনের মঙ্গল কামনা করি এবং ভবিষ্যতে তাদের সঙ্গে আরও ভালো কাজ করার আশাবাদ ব্যক্ত করছি।”

সমাজের সকলকে এমন ভালো কাজে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট