1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ডিমলায় জমির সীমানা কে কেন্দ্র করে সংঘর্ষে নিহত এক। - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

ডিমলায় জমির সীমানা কে কেন্দ্র করে সংঘর্ষে নিহত এক।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

মোঃমামুন (ডিমলা)নীলফামারী প্রতিনিধি

ডিমলায় জমির সীমানা নির্ধারণ কে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে মোফাজ্জল হোসেন মোফা নামের একজন নিহত হয়েছেন । এ ঘটনায় ডিমলা থানায় ৬ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে নীলফামারীর ডিমলা উপজেলা বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামের মৃত আজিজার রহমানের পুত্র মোফাজ্জল হোসেন মোফা ( ৫৭) গত ৩০ জুন সোমবার বিকাল ৫ টার দিকে একই গ্রামের প্রতিবেশী মৃত সিরাজুল ইসলামের ছেলে নাঈম ( ২২) এর জমি সীমানা নির্ধারণ করা হয় । উক্ত জমির সীমানা নির্ধারণ কে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে নাঈম ও তার লোকজন মোফাজ্জল হোসেন মোফাকে বুকে আঘাত সহ বেধড়ক মারপিট করলে মোফাজ্জল হোসেন মোফা গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ মোফাজ্জল হোসেন মোফার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী মরগে প্রেরণ করেছে। এ ঘটনায় মোফাজ্জল হোসেন মোফার ছেলে শাহজাহান আলী বাদী হয়ে ৬ জনের নামে ডিমলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় জড়িত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারিনি।

ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলে এলাহী,ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর জড়িতরা পালাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট