1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ডিমলায় জমি দখলে ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গায় তারিকুল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন ডিমলায় সংবাদ প্রকাশের পর দুই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ রাজৈরে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা। রাজৈর উপজেলা বাজিতপুর ইউনিয়নের সেলিম সরদারের বিরুদ্ধে মিথ্যা মানবপাচার এর অভিযোগ দিয়ে প্রবাসী পরিবার কে হেনস্থা। মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন।

ডিমলায় জমি দখলে ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

ডিমলা মামুন ডিমলা নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলা টেপাখড়িবাড়ী ইউনিয়ন টাপুর চড়ে জমি দখল, ভয়ভীতি, হামলা মামলার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে ১০( বুধবার) ডিসেম্বর এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করেন। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ অংশ নেন।এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন মুসা

ভান্ডারী,সাইফুদ্দিন, নজরুল ইসলাম , খোরশেদ আলী জরিনা বেগম রমিচা বেগম সহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন স্থানীয়ভাবে প্রভাব বিস্তারের লক্ষ্যে মোতালেব হোসেন পাঞ্চু মল্লিক নামে পরিচিত একটি মহল দীর্ঘদিন ধরে ব্যক্তিমালিকানা শতাধিক বিঘা জমি দখলের পাঁয়তারা চালিয়ে আসছে। দলিল জালিয়াতি, হুমকি-ধামকি এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিরীহ মানুষকে জিম্মি করে রাখছে বলে অভিযোগ উঠেছে । তাদের অভিযোগ, রাজনৈতিক সুরক্ষা পেয়েই তারা এলাকায় দুঃসাহসী হয়ে ওঠে এবং হামলা-মামলার ভয় দেখিয়ে বহু পরিবারকে ঘরছাড়া করেছে।
ভুক্তভোগীরা জানান, বারবার প্রশাসন ও স্থানীয় মহলের কাছে অভিযোগ জানালেও দৃশ্যমান কোন ব্যবস্থা না নেওয়ায় দখলচেষ্টা আরও বেপরোয়া হয়ে উঠেছে। তাদের ভাষ্য “দিনের পর দিন হয়রানি, হুমকি ও চাপের মুখে আমরা নিজেদের জমিতে কাজ করতে পারছি না। আইনের শাসন থাকলে এ ধরনের দুঃসাহস কেউ দেখাতে পারে না।”
গৃহবধু মালেকা বেগম বলেন, “এই জমিই আমাদের বেঁচে থাকার ভরসা। এটা কেড়ে নিলে আমরা পথে বসে যাবো। তাই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ছাড়া উপায় নেই।”
“জমি দখলের নামে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা বন্ধ না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো। তারা অবিলম্বে প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ, দখলচেষ্টাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং চরের জমির সুনির্দিষ্ট পরিমাপ নিশ্চিত করার দাবি জানান। বক্তারা বলেন ভূমিদস্যুদের দৌরাত্ম্য বন্ধ করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হব।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট