1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ডিমলায় পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে ভিজিএফ’এর চাল বিতরণ - নব দিগন্ত ২৪
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন। রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ

ডিমলায় পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে ভিজিএফ’এর চাল বিতরণ

মামুন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৫২৯ বার পড়া হয়েছে

মোঃমামুন(ডিমলা) নীলফামারী প্রতিনিধি:

আসন্ন পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে ২৯মে বৃহস্পতিবার সকাল১০টার সময় নীলফামারীর ডিমলা উপজেলা ৮ নং ঝুনাগাছ চাপানি ইউনিয়ন পরিষদে মানবিক সহায়তা কর্মসূচির আওতায়, প্রতিবন্দি, দরিদ্র অসহায়, ছিন্নমূল, ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ৫০০৫টি পরিবারের মাঝে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

চাল বিতরণ কার্যক্রমের শুরুতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. একরামুল হক চৌধুরী উপকারভোগীদের উদ্দেশে বলেন,

“সরকার যে মানবিক সহায়তা আপনাদের হাতে তুলে দিচ্ছে, তা যেন সঠিকভাবে আপনাদের কল্যাণে ব্যবহৃত হয়—এটি আমাদের সকলের দায়িত্ব। সামনে ঈদুল আযহা ও তিস্তা ব্যারেজ এলাকায় জনসমাগম বাড়ে, যেখানে দুর্ঘটনার ঝুঁকি থাকে। তাই সবাই যেন সচেতন থাকেন, নিরাপদ থাকেন—এটাই আমাদের প্রত্যাশা।তিনি আরও বলেন যে, প্রতিটি পরিবার সঠিকভাবে যাচাই বাছাই করে যারা পাওয়ার উপযোগী শুধু মাত্র তাদেরকে এই সুবিধার আওতায় আনা হয়েছে।

এ সময় ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা জাহিদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ঝুনাগাছ চাপানী ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃরফিকুল ইসলাম সহ সকল ইউপি সদস্য মহিলা সদস্য, গ্রাম পুলিশ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। বিতরণে কোন প্রকার বিশৃঙ্খলা ঘটেনি, সুন্দর সুষ্ঠ স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশে সকলের সহযোগীতায় বিতরণ কাজ সম্পন্ন হয়েছে।

বাস্তবায়নে,,দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়।
আয়োজনে, ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদ ডিমলা নীলফামারী।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট