1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু - নব দিগন্ত ২৪
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

মোঃমামুন ডিমলা নীলফামারী প্রতিনিধি

পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু
নীলফামারী প্রতিনিধি।।
নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলো, রবিয়াল ইসলামের মেয়ে রুপাইয়া (৪) এবং আউয়াল হোসেনের মেয়ে আশফিকা (৪)। সম্পর্কে তারা আপন চাচাতো বোন। আজ রোববার (৭ জুন) বিকালে পুকুরে গোসল করতে নেমে এই দুর্ঘটনা ঘটে। অবুঝ দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উত্তর সোনাখুলী গ্রামের বাসিন্দা মরহুম মোকলেসুর রহমানের দুই ছেলে রবিয়াল ও আউয়ালের চার বছর বয়সী দুই কন্যাসন্তান রুপাইয়া ও আশফিকা আজ বিকাল সাড়ে তিনটার দিকে বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায়ে তারা সবার অগোচরে পাশের একটি পুকুরে গোসল করতে নামে। কিন্তু সাঁতার না থাকায় একপর্যায়ে দুজনেই গভীর পানিতে তলিয়ে যায়।
বেশ কিছু সময় ধরে শিশুদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের ভেসে থাকতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করেন। পরে নিকটস্থ চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একই বাড়ির দুই ভাইয়ের দুটি অবুঝ শিশুর এমন অকাল মৃত্যুতে এলাকায় স্তব্ধতা নেমে এসেছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ডিমলা থানার তদন্ত কর্মকর্তা দিবাকর অধিকারী জানান, এখন পর্যন্ত বিষয়টি আমাদের জানা নেই। খোঁজখবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে একই পরিবারের দুই শিশুর এমন মৃত্যুর ঘটনায় পুরো গ্রাম জুড়ে শোকের মাতম চলছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট