1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় সরকার স্বীকৃত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বৃত্তির অর্থ বিতরণ:প্রশাসক মোহাম্মদ এজাজ - নব দিগন্ত ২৪
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় সরকার স্বীকৃত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বৃত্তির অর্থ বিতরণ:প্রশাসক মোহাম্মদ এজাজ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৫৩৪ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় সরকার স্বীকৃত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী এবং ডিএনসিসিতে কর্মরত অসচ্ছল চাকরিজীবীদের সন্তানের মাঝে শিক্ষা ও মেধাবী বৃত্তির অর্থ বিতরণ করেছে ডিএনসিসি।

আজ নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অ: দা:) মুহাম্মদ আসাদুজ্জামান।

প্রধান অতিথি মোহাম্মদ এজাজ তার বক্তব্যে বলেন, একটি সুস্থ, ন্যায্য ও টেকসই শহর গড়ে তুলতে হলে ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত হিসেবে গড়ে তোলা অপরিহার্য। ডিএনসিসি শিক্ষার্থীদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, “শুধু অবকাঠামো নয়, সামাজিক কল্যাণ ও মানবসম্পদ উন্নয়নেও ডিএনসিসি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান তারই অংশ। এই কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক বিকাশের পরিবেশ তৈরি করবে। একেবারে প্রান্তিক পর্যায় থেকে শিক্ষাবৃত্তি দেওয়া হবে—এটাই আমাদের অঙ্গীকার।”

ডিএনসিসির শিক্ষা ও মেধাবী বৃত্তি নীতিমালা ২০১৭ অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে উনসত্তর জন শিক্ষার্থীকে মোট পাঁচ লক্ষ ছিয়াশি হাজার আটশত টাকা বৃত্তি প্রদান করা হয়।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকরা ডিএনসিসির এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং এর ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধিবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট