1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঢাকা ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় দোহার থানা পুলিশ এ অভিযানে দোহারে মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৭ সদস্য আটক, স্বর্ণালংকার উদ্ধার। - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

ঢাকা ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় দোহার থানা পুলিশ এ অভিযানে দোহারে মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৭ সদস্য আটক, স্বর্ণালংকার উদ্ধার।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
গত ১৪/০৭/২০২৫ খ্রিস্টাব্দ অনুমান ৩.৩০ ঘটিকার সময় দোহার থানাধীন উত্তর শিমুলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ (আবুল খালাসি) এর বাড়িতে ৭-৮ জন অজ্ঞাত ডাকাত গ্রিল কেটে প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে প্রায় ৪.২ ভরি স্বর্ণালংকার ডাকাতি করে নিয়ে যায়। উক্ত ঘটনায় জনাব আবুল কালাম আজাদ (আবুল খালাসি) দোহার থানায় একটি অভিযোগ দায়ের করলে একটি ডাকাতি মামলা রুজু হয় যার মামলা নং ১৪, তারিখ ১৪/০৭/২০২৫ খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড । উক্ত ঘটনায় ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম মহোদয় দ্রুত মামলাটি তদন্ত, আসামি গ্রেফতার ও মালামাল উদ্ধারের নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় দোহার থানার শাইনপুকুর তদন্ত কেন্দ্রের একটি চৌকস দল ২৭/০৭/২০২৫ খ্রিস্টাব্দ ঢাকা ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে উক্ত ডাকাতির সাথে জড়িত ০৭ জন আন্ত:জেলা পেশাদার ডাকাতকে গ্রেফতার করেন এবং ডাকাতির মালামাল উদ্ধার করেন।

গ্রেফতারকৃত ডাকাতদলের সদস্যদের নাম ও ঠিকানা:
১। এমদাদুল হক (২৮), দোহার, ঢাকা, ২। আবুল বেপারী (২৫), দোহার, ঢাকা, ৩। সুমন রাজবংশী (৩৫), শ্রীনগর, মুন্সিগঞ্জ, ৪। মোঃ রাজন শিকদার (২৫), দোহার, ঢাকা, ৫। রবিউল শেখ (২৬), লৌহজং, মুন্সিগঞ্জ,৬ । শেখ ফারুক (৩০), দোহার, ঢাকা এবং ৭ ।শহিদুল (৫১), শ্রীনগর, মুন্সিগঞ্জ ।

উদ্ধারকৃত মালামাল –
ক. ১ জোড়া স্বর্ণের কানের দুল
খ. ১টি স্বর্ণের চেইন
(মোট ওজন: অনুমান ১ ভরি)

গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। ডাকাত দলের সদস্যদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন থানায় ডাকাতি, খুন, অস্ত্র ও মাদক আইন একাধিক মামলা রয়েছে। মামলা তদন্ত অব্যাহত আছে । আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট