
মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা জেলায় যোগদানকৃত ৫ পুলিশ সদস্য সম্পূর্ণ মেধায়, পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত হন।
এ উপলক্ষ্যে ঢাকা জেলা পুলিশের তত্ত্বাবধানে অদ্য ০১ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দে ঢাকা জেলা পুলিশের অভিভাবক সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয় এবং অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম, অপস অ্যান্ড ট্রাফিক (দক্ষিন) জনাব মোঃ তরিকুল ইসলাম পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নতুন পদমর্যাদার র্যাংক ব্যাচ পরিধান করিয়ে দেন।
সম্মানিত পুলিশ সুপার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নব পদপ্রাপ্ত কর্মকর্তারা নতুন দায়িত্ব পালনে দক্ষতা ও সততার পরিচয় দিয়ে পুলিশ বাহিনীর সুনাম অক্ষুণ্ণ রাখবেন এবং জনগণের জানমাল রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় ও পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং নতুন পদমর্যাদায় সফলতা কামনা করেন এবং ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে এ গৌরবময় মুহূর্তকে আরও বর্ণিল করে তুলেন।