1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক সাভার বিরুলিয়া রোডে সরকারী টিসিবির পন্য, পিকআপসহ ১ জন চোরাকারবারি গ্রেফতার - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক সাভার বিরুলিয়া রোডে সরকারী টিসিবির পন্য, পিকআপসহ ১ জন চোরাকারবারি গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ১২/০৮/২৫ খ্রিস্টাব্দ রাত ০১.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, সাভার মডেল থানাধীন সাভার বিরুলিয়া রোডে একটি পিকআপ যোগে সরকারি টিসিবির পন্য অবৈধভাবে পাচার করিতেছে। তারই ধারাবাহিকতায় ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একটি চৌকস টিম ১২/০৮/২৫ খ্রিস্টাব্দ রাত ০২.৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন সাভার বিরুলিয়া রাজাশন, কালিয়াকৈর এলাকা হইতে পিকআপ ড্রাইভার ১। মোঃ লিটন মিয়া (৩৯), পিতা-মোঃ আমির হোসেন, মাতা-মৃত রাশেদা খাতুন, সাং-উত্তর হালিশর, থানা-নড়িয়া, জেলা-শরিয়তপুর, বর্তমান সাং-টঙ্গী মধুপুর, থানা-টঙ্গী, জেলা-গাজীপুরকে গ্রেফতার করেন এবং একটি পিকআপ জব্দ করেন। জব্দকৃত পিকআপ এর রেজিঃ নং-ঢাকা মেট্রো ন ১৭-৩৭৮৩ । উক্ত পিকআপ তল্লাশী করিয়া সরকারি টিসিবির পন্য যথাক্রমে ০১। ১০০ কার্টন সয়াবিন তেল (গাঁয়ে বসুন্ধরা লেখা আছে), প্রতি কার্টনে ১৮ লিটার করে সর্বমোট ১৮০০ (এক হাজার আটশত) লিটার সয়াবিন তেল, ০২। ৩০ বস্তা আটা, প্রতি বস্তায় ৫০ কেজি করে সর্বমোট-১৫০০ (এক হাজার পাঁচশত) কেজি আটা, ০৩। ১৬ বস্তা চিনি, প্রতি বস্তায় ৫০ কেজি করে সর্বমোট ৮০০ (আটশত) কেজি চিনি, ০৪। ২৭ বস্তা মুসুরের ডাল প্রতি বস্তায় ৫০ কেজি করে সর্বমোট ১৩৫০ (এক হাজার তিনশত পঁঞ্চাশ) কেজি ডাল উদ্ধার করেন। উক্ত আসামীর (পিকআপ ড্রাইভার) বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট