1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঢাকা জেলার সাভার মডেল থানা কর্তৃক হানী ট্রাপের শিকার ভিকটিমকে উদ্ধার এবং নারীসহ ৪ জন অপহরণকারী গ্রেফতার - নব দিগন্ত ২৪
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

ঢাকা জেলার সাভার মডেল থানা কর্তৃক হানী ট্রাপের শিকার ভিকটিমকে উদ্ধার এবং নারীসহ ৪ জন অপহরণকারী গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
গত ইং ০২/১০/২০২৫ তারিখ বিকাল ০৪.৩০ ঘটিকার সময় পরিবার পরিকল্পনার ইন্সপেক্টর মো: মেহেদী হাসানকে হানি ট্রাপে ফেলে একটি অপহরণকারী চক্রের সদস্যরা সাভার মডেল থানাধীন ঢাকা আরিচা মহাসড়কের মিনি চিড়িয়াখানার সামনে পাকা রাস্তার উপর হতে অপহরণ করেন।

অপহরণকারী চক্রের সদস্যরা ভিকটিমকে আটকে রেখে তার মাধ্যমে তার পরিবারের নিকট হতে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।

বিষয়টি ভিকটিমের পরিবার ৯৯৯ এর মাধ্যমে সাভার মডেল থানাকে জানালে সাভার মডেল থানার একটি চৌকস টিম উদ্ধার অভিযান কার্যক্রম শুরু করেন।

উক্ত টিম তথ্য প্রযুক্তির সহায়তায় টানা ২০ ঘন্টা অভিযান পরিচালনা করে ইং ০৩/১০/২০২৫ তারিখ দুপুর ০১.৩০ ঘটিকার সময় সাভার মডেল থানাধীন জামশিং এলাকা থেকে ভিকটিম মেহেদী হাসানকে উদ্ধার করেন এবং উক্ত হানী ট্র্যাপের ঘটনায় নারী সদস্যসহ মোট ০৪ জন অপহরণকারী চক্রের সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হন।

গ্রেফতারকৃত অপহরণকারী চক্রের সদস্যরা হলেন ১। শরিফুল (২৫), পিতা-মোঃ জয়নাল, মাতা-কদবানু, সাং-তালুকো, থানা-পীরগাছা, জেলা-রংপুর, এ/পি-রেডিও কলোনী, থানা-সাভার, জেলা-ঢাকা, ২। মোঃ জয়নাল (২৫), পিতা-মোঃ আঃ হাকিম, মাতা-মোছাঃ জুলেখা বেগম, সাং-২নং সতাং, থানা-পীরগাছা, জেলা-রংপুর, এ/পি-গেন্ডা, থানা-সাভার, জেলা-ঢাকা, ৩। সকাল আনমনা (১৯), পিতা-আঃ রাজ্জাক, মাতা-অজুফা খানম, সাং-দত্তপাড়া, থানা-ইশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ, এ/পি-রেডিও কলোনী, থানা-সাভার, জেলা-ঢাকা, ৪। মোঃ কাওসার হোসেন কনক (২০), পিতা-মোঃ বজলুর মিয়া, মাতা-কামরুন্নাহার, সাং-নাইরোন খোলা বাজার, থানা-নকলা, জেলা-শেরপুর, এ/পি-রেডিও কলোনী, থানা-সাভার, জেলা-ঢাকা।

উক্ত অপহরণকারী চক্রের সদস্যদের নিকট হতে অপহরণের কাজে ব্যবহৃত একটি লেগুনাগাড়ি জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সাভার মডেল থানার মামলা নম্বর-০৯, তারিখ-০৩/১০/২০২৫ খ্রিঃ, ধারা-৩৪২/৩৬৫/৩২৩/৩৮৫/৩৮৬ পেনাল কোড রুজু পূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট