1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
তাড়াশে আওয়ামীলীগ নেতা আবুল বাশার গ্রেফতার - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

তাড়াশে আওয়ামীলীগ নেতা আবুল বাশার গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি :
নাশকতা মামলার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল বাশারকে গ্রেফতার করেছেন থানা পুলিশ।
আজ রোববার সন্ধ্যায় তাড়াশ থানা পুলিশ উপজেলার মাঝদক্ষিনা গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতার কৃত আবুল বাশার দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক ও মাঝদক্ষিনা গ্রামের মো. মো. কলিমুদ্দিন মাষ্টারের ছেলে।
গ্রেফতারের বিষয়টি তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় নাশকতার মামলার পলাতক আসামি দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক মো. আবুল বাশার এলাকায় আসেন। আর স্থানীয়রা বিষয়টি টের পেয়ে গোপনে তাড়াশ থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে তাড়াশ থানার পুলিশের একটি দল মাঝদক্ষিনা এলাকা থেকে আওয়ামীলীগ নেতা আবুল বাশারকে গ্রেফতার করেন।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, আওয়ামীলীগ নেতা আবুল বাশার তাড়াশ থানার একটি নাশকতার মামলার আসামি। তিনি দীর্ঘদিন যাবত পালাতক ছিলেন। পরে গোপনে এলাকায় এলে তাকে গ্রেফতার করা হয়। আর সোমবার সকালে গ্রেফতারকৃতকে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট