1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
দীঘিনালায় পুলিশের অভিযানে চোলাই মদ জব্দ। - নব দিগন্ত ২৪
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

দীঘিনালায় পুলিশের অভিযানে চোলাই মদ জব্দ।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় চাউলের বস্তায় লুকানো চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের বাসস্টেশন এলাকার শান্তি কাউন্টারের সামনে এই অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম শফিক ও এসআই কাজী মো. বখতিয়ার হোসেন ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানে রাস্তার পাশে ফাঁকা অবস্থায় পড়ে থাকা দুটি চাউলের বস্তা তল্লাশি করে ৭০ কেজি চাল এবং ১৬ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

পুলিশ জানায়, এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া বলেন, “চাউলের বস্তায় বিশেষ কৌশলে রাখা ৭০ কেজি চাল ও ১৬ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্তাধীন এবং যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

স্থানীয়রা পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়ে বলেন, “মাদক ও চোরাচালান নির্মূলে পুলিশ আরও বেশি সক্রিয় হলে এলাকাটি নিরাপদ রাখা সম্ভব হবে। এমন অভিযান অব্যাহত রাখা জরুরি।”

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট