1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
দুদক এনফোর্সমেন্ট ইউনিটি হতে ৩টি অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান - নব দিগন্ত ২৪
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

দুদক এনফোর্সমেন্ট ইউনিটি হতে ৩টি অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ (০৪-১২-২০২৫ খ্রি.) ৩টি অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযান ০১:
গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া উপজেলায় এলজিইডি’র বিভিন্ন প্রকল্পের কাজ সম্পন্ন না করেই বিল উত্তোলন করে নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, গোপালগঞ্জ হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায় যে ২০২২-২৩ থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত গ্রহণকৃত অধিকাংশ প্রকল্পের মেয়াদ উত্তীর্ণ হলেও সংশ্লিষ্ট প্রকল্পসমূহের কাজ এখনো সম্পন্ন হয়নি। নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন না হওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করা হয়। টিম প্রয়োজনীয় রেকর্ডপত্রসমূহ বিশ্লেষণপূর্বক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

অভিযান ০২:
মেহেরপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ ব্যবহার করে শিক্ষক নিয়োগ প্রদান ও ভুয়া ছাত্রছাত্রী দেখিয়ে অতিরিক্ত শাখা খোলার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়া হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সরেজমিন পরিদর্শন করা হয় এবং অভিযোগ সম্পর্কিত বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত রেকর্ডপত্রের প্রাথমিক পর্যালোচনায় প্রতীয়মান হয় যে প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির কিছু সদস্যের যোগসাজশে বড় অংকের লেনদেনের মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, এমনকি শিক্ষা বোর্ডের অনুমোদনের কপিও জালিয়াতির মাধ্যমে ব্যবহার করা হয়েছে এবং কিছু শিক্ষক জাল সনদ ব্যবহার করে নিয়োগ পেয়েছেন। অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য আরও রেকর্ডপত্র পর্যালোচনা শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশপূর্বক টিম কর্তৃক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

অভিযান ০৩:
কিশোরগঞ্জ জেলার কৃষকদের মাঝে ভর্তুকি মূল্যে বিতরণের জন্য বরাদ্দকৃত কম্বাইন্ড হারভেস্টার যথাযথভাবে বিতরণ না করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে উপপরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কিশোরগঞ্জ এবং উপজেলা কৃষি অফিস, সদর, কিশোরগঞ্জ পরিদর্শনপূর্বক অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাসহ প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। প্রাপ্ত রেকর্ডসমূহ পর্যালোচনাসাপেক্ষে টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

এনফোর্সমেন্ট_টিম_অভিযান

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট