1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ৩টি অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান - নব দিগন্ত ২৪
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ৩টি অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

 

মনা নিজস্ব প্রতিনিধিঃ দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ (০১-১২-২০২৫ খ্রি.) ৩টি অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযান ০১:
চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনামসজিদ স্থলবন্দরে কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজশে রাজস্ব ফাঁকি দিয়ে পণ্য আমদানি করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী হতে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনায় প্রতীয়মান হয় যে আমদানিকৃত Imitation Jewellery পণ্যের ক্ষেত্রে সরকার নির্ধারিত প্রতি কেজিতে ৫.০০ (পাঁচ) মার্কিন ডলার শুল্ক আরোপের বিধান থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কাস্টমস কর্মকর্তারা যোগসাজশের মাধ্যমে ২.০০ থেকে ৩.০০ মার্কিন ডলার হারে শুল্ক আরোপ করেছেন। ফলে সরকারের প্রাপ্য বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হয়েছে মর্মে টিমের নিকট প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। এনফোর্সমেন্ট টিম অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করে। নথিপত্রসমূহ বিস্তারিতভাবে পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

অভিযান ০২:
বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, বগুড়া হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে টিম স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের সঙ্গে কথা বলে সেবা প্রদানের বাস্তব পরিস্থিতি যাচাই করে। পাশাপাশি রেজিস্টারসমূহ, ডাক্তার ও নার্সদের হাজিরা বই এবং অন্যান্য নথিপত্র পরীক্ষা করা হয়। অভিযানকালে অনুমোদিত পদের তুলনায় ডাক্তার ও কর্মচারির সংকট লক্ষ্য করা যায়। অভিযানকালে প্রাপ্ত তথ্যাবলির প্রেক্ষিতে টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

অভিযান ০৩:
জেলা হিসাবরক্ষণ অফিস, সুনামগঞ্জ -এর কর্মকর্তাদের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর পেনশন ফাইল আটকে ঘুস দাবি এবং দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, সিলেট হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে টিম কর্তৃক অভিযোগকারী সড়ক ও জনপথ অধিদপ্তরের গাড়িচালকের পেনশন সংক্রান্ত অভিযোগের সংশ্লেষে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়। এছাড়া অন্যান্য সেবা হিসাব পরিশোধ সংক্রান্ত নথিও যাচাই করা হয়। সংগৃহীত নথিপত্র পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

এনফোর্সমেন্ট_টিম_অভিযান

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট