1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
দুমকিতে বিএনপির পথসভায় মানুষের ঢল: লেবুখালী পায়রা পয়েন্টে জনসমুদ্রে পরিণত হয় সভাস্থল - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

দুমকিতে বিএনপির পথসভায় মানুষের ঢল: লেবুখালী পায়রা পয়েন্টে জনসমুদ্রে পরিণত হয় সভাস্থল

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-
পটুয়াখালী জেলার দুমকিতে বিএনপির পথসভা রূপ নেয় জনসমুদ্রে। জেলা বিএনপির সভাপতি ও পটুয়াখালী-১ আসনের মনোনয়ন প্রত্যাশী স্নেহাংশু সরকার কুট্টির আগমন উপলক্ষে সোমবার (২০ অক্টোবর) বিকেলে দুমকির লেবুখালী পায়রা পয়েন্ট চত্বরে আয়োজিত এই পথসভায় হাজারো নেতাকর্মীর ঢল নামে।

উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে দলীয় ঐক্যের বিকল্প নেই। আগামীর আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নিতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা নেতা মোস্তাক আহমেদ পিনু, ঈমাম হোসেন নাসির, দেলোয়ার হোসেন নান্নু, বশির আহমেদ মৃধা ও মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন নান্নু প্রমুখ।

পথসভাকে ঘিরে লেবুখালী পায়রা পয়েন্ট এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাতে দলীয় পতাকা ও ব্যানার নিয়ে মিছিলসহ সভাস্থলে যোগ দেন। তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

বক্তারা বলেন, সরকারের দমন-পীড়ন ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণ এখন ঐক্যবদ্ধ। দলীয় নেতাকর্মীদের এই গণসমাবেশ প্রমাণ করে, দুমকিতে বিএনপি আগের চেয়ে আরও সংগঠিত ও শক্তিশালী।

সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই পথসভা দলের মাঠের কর্মসূচিকে আরও বেগবান করবে এবং আগামী দিনের আন্দোলনে নতুন উদ্দীপনা যোগাবে।

বার্তা প্রেরকঃ-
সাকিব হোসেন,
পটুয়াখালী জেলা প্রতিনিধি।
তারিখঃ২০/১০/২০২৫

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট