1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
দেশসেরা ক্ষুদে দৌড়বিদ রিফাতকে উল্লাপাড়াবাসীর সংবর্ধনা - নব দিগন্ত ২৪
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
দেশসেরা ক্ষুদে দৌড়বিদ রিফাতকে উল্লাপাড়াবাসীর সংবর্ধনা ডিমলায় শিক্ষার্থীকে দিয়ে শরীর ম্যাসাজের ভিডিও ভাইরালে শোকজ প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টরা জুডো, কারাতে, তায়কোয়ানডো ও শ্যূটিং ( এয়ার গান) প্রশিক্ষণ পেলো ৭৫ জন যুব রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু

দেশসেরা ক্ষুদে দৌড়বিদ রিফাতকে উল্লাপাড়াবাসীর সংবর্ধনা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এ জাতীয় পর্যায়ে দৌড়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় শিশু রাকিবুল ইসলাম রিফাতকে আজ শনিবার সংবর্ধনা দেওয়া হয়। রিফাত সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বেতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। এই প্রতিযোগিতায় সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের খেলায় ১০০ মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করে রিফাত। একই সঙ্গে দীর্ঘ লাফে অর্জন করে দ্বিতীয় স্থান। উল্লাপাড়ার স্বেচ্ছাসেবী সংগঠন বেতবাড়ী বিপ্লবী ক্লাব এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে|।
বেতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা এবং উল্লাপাড়া পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা শ্রীকান্ত বাবু বিশ্বাস এতে বিশেষ অতিথি ছিলেন। বেতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, মার্চেন্ট পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোঃ সাইদুল ইসলাম, বেতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক, বন্যাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম, বেতবাড়ী বিপ্লবী ক্লাবের উপদেষ্টা সাংবাদিক আবু বকর সিদ্দিক বাবু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম এবং বিদ্যালয়ের শিক্ষার্থী সংবর্ধিত রাকিবুল ইসলাম রিফাত ও হুমাইরা তাসনিম তুবা। অনুষ্ঠানে শুরুতে ক্ষুদে দৌড়বিদ রাকিবুল ইসলাম রিফাতকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। পরে অতিথিরা রিফাতের হাতে সফলতা স্মারক, নগদ অর্থ, খেলাধুলার পোশাক ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বেতবাড়ী গ্রামের বাসিন্দা ও এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট