1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
দেশে সাড়ে সাত লাখ মণ লবণ বিনামুল্যে মসজিদ-মাদ্রাসায় বিতরণ করা হয়েছে- বগুড়ায় বানিজ্য উপদেষ্টা - নব দিগন্ত ২৪
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

দেশে সাড়ে সাত লাখ মণ লবণ বিনামুল্যে মসজিদ-মাদ্রাসায় বিতরণ করা হয়েছে- বগুড়ায় বানিজ্য উপদেষ্টা

আতিকুর রহমান
  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাপ রিপোর্টার:
বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন বলেছেন, প্রধান উপদেষ্টার নির্দেশনায় চামড়ার বাজারে স্থিতি নিশ্চিতে দেশে প্রথমবার সাড়ে সাত লাখ মণ লবণ বিনামুল্যে মসজিদ মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নির্বাচিত সরকার মাদ্রাসা ও এতিমখানার হক আদায়ে আরো বেশি উৎসাহিত হবেন। মাদ্রাসায় বিনামূল্যে লবণ বিতরণে বাজার ব্যবস্থায় সুষম কাঠামো তৈরি হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এমন পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এর সুফল আগামী বছর থেকে পাওয়া যাবে। এছাড়া চামড়া রফতানি শুধুমাত্র ভারত ও চীনমুখী না করে ইউরোপসহ বিভিন্ন দেশে রফতানির উদ্যোগ নেয়া হচ্ছে। (১০ জুনমঙ্গলবার) বিকেলে বগুড়া শহরের কলোনী জামিল মাদ্রাসায় কোরবানীর পশুর চামড়ার অস্থায়ী সংরক্ষনাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, চামড়ার দাম কম পাচ্ছে বিষয়টি সঠিক নয়। সরকার লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছেন। সেক্ষেত্রে লবণযুক্ত চামড়ার দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি পাবেন। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন বলেন, দেশের সামগ্রিক চামড়া ৬’শ থেকে ৭’শ কোটি টাকার বেশি নয়। বাজারে হাসিল উত্তোলন ৪ থেকে ৫ হাজার কোটি টাকা। হাসিলের মধ্যে এতিমখানায় সম্পৃক্ত করতে চাই। শুধু চামড়া নয় হাসিলেও তাদের হক থাকা উচিত।
প্রধান উপদেষ্টার নির্দেশনায় আমাদের প্রচেষ্টার কোন ঘাটতি নেই। এসময় বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা, জেলা পুলিশ সুপার জেদান আল মুসাসহ বিসিকের কর্মকর্তা ও মাদ্রাসা কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট