1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
দৈনিক মুক্তি সমাচার পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন মেলা অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কলারোয়া সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে প্রায় দেড় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ আলমগীর হত্যা ঘটনায় মনিরুল ইসলাম (২৮) গ্রেফতার, হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলসহ উদ্ধার করেছে যশোর ডিবি পুলিশ বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার ঢাকা জেলার ধামরাই থানাধীন ঢুলিভিটা এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০১টি প্রাইভেট কার ও ডাকাতির সরঞ্জামসহ ০৩ জন ডাকাত আটক করেছে ডিবি পুলিশ রাজৈরে সারাক্ষণ বার্তার উদ্যোগে সাংবাদিকদের মিলনমেলা, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার সলঙ্গায় ইভটিজিং এর ঘটনায় সংঘর্ষে যুবক নিহত বিদায় সংবর্ধনা সময়ের নিয়মে বিদায় অবশ্যম্ভাবী, কিন্তু মন চায় না দিতে বিদায় ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) নারায়ণগঞ্জ জেলা ও ডিএমপি’র বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে লুণ্ঠিত ২১ লক্ষ টাকা উদ্ধারসহ ১জন ডাকাত আটক দুর্নীতির প্রশ্নে আপসহীন থাকার ঘোষণা মন্ত্রীর

দৈনিক মুক্তি সমাচার পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন মেলা অনুষ্ঠিত

মোঃ আলী শেখ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

মোঃ আলী শেখ, সিনিয়র স্টাফ রিপোর্টার :

দৈনিক মুক্তি সমাচার পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা কেরানীগঞ্জ জেলার কলাতিয়া মানিকদি গ্রীন স্কয়ার ক্যাফে পার্কে পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আব্দুর রহিম সবুজের সভাপতিতে অনুষ্ঠিত হয়। বুধবার দিনব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান। এ সময় তিনি বলেন আদর্শ সাংবাদিক হিসেবে সাংবাদিকদের নৈতিকতা ও জনগণের দৌড়গোড়ায় পৌছানো করণীয় বিষয়ে আমরা কাজ করে চলেছি।

যেখানে সাংবাদিকদের সম্মান ক্ষুন্ন বা লাঞ্চিত হয় আমরা সেখানে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামান। তিনি দৈনিক মুক্তি সমাচার পত্রিকার সাফল্য কামনা করে বলেন, আমরা বৈষম্যহীন সাংবাদিক সমাজ গড়তে চাই। দলমত নির্বিশেষে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করবে আমরা এর নিরাপত্তা চাই। তিনি এ সময় আরো বলেন, ঢাকা প্রেস ক্লাব সবসময় সাংবাদিকদের কল্যাণে কাজ করে চলেছে। আমাদের দাবি দেশের প্রতিটি সাংবাদিকে সরকারি ভাতা দিতে হবে অন্যথায় আমরা রাস্তায় নামতে বাধ্য হব। অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রেস ক্লাবের যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ শাহাদাত মোল্লা, দৈনিক মুক্তি সমাচার পত্রিকার প্রকাশক মোঃ মাসুদ রানা সুমন। পত্রিকার সম্পাদক- ইঞ্জিনিয়ার মোঃ আল-আমিন মোল্যা এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্টিফটেক ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর মোঃ আলমগীর হোসেন, দৈনিক মুক্তি সমাচার পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি মোঃ মজিবর রহমান,নির্বাহী সম্পাদক মোঃ পিয়ারুল ইসলাম, সাংবাদিক মোঃ কুতুবউদ্দীন, মোঃ মিজানুর রহমান, মোঃ শাহিনুর রহমান আকাশ, মোঃ হাবিবুল্লাহ, মোঃ বকুল শেখ, মোঃ শামীম হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট