1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ক্যাপিটাল ড্রামায় ২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে মানবিক প্রতিবাদের নাটক ‘তালাশ’ -
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

ক্যাপিটাল ড্রামায় ২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে মানবিক প্রতিবাদের নাটক ‘তালাশ’

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭৭ বার পড়া হয়েছে

একের পর এক দর্শকপ্রিয় নাটক উপহার দেওয়ার পর এবার ক্যাপিটাল ড্রামা প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে নতুন নাটক ‘তালাশ’। আগামী ২৪ ডিসেম্বর অবমুক্ত হতে যাওয়া এই নাটকটি বসুন্ধরা হাউজিং নিবেদিত। নাটকটির নির্মাতা হাসিব হোসাইন রাখি।
মানবিক ও হৃদয়স্পর্শী গল্পে নির্মিত নাটক ‘তালাশ’-এ অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী শাহেদ আলী, কাজী নওশাবা আহমেদ, রাশেদ মামুন অপু, সিনথিয়া ইয়াসমিন ও আনোয়ারুল আলম সজল।
নির্মাতা হাসিব হোসাইন রাখি নাটকটি সম্পর্কে বলেন,
“আমার আগের কাজগুলোর তুলনায় ‘তালাশ’ ভিন্ন ঘরানার একটি গল্প। এটি মূলত একটি প্রতিবাদের গল্প—ভাই-বোনের প্রতি ভালোবাসা ও স্নেহের গল্প। সহজ-সরল একটি ছেলে কীভাবে হিংস্র হয়ে ওঠে, সেটিই এখানে তুলে ধরা হয়েছে।”
অভিনেতা শাহেদ আলী বলেন,
“‘তালাশ’ এই সময়ের প্রাসঙ্গিক ঘটনাপ্রবাহকে ভিন্নভাবে উপস্থাপন করা একটি গল্পের চিত্ররূপ।”
নাটকটিতে কাজ করে সন্তোষ প্রকাশ করে রাশেদ মামুন অপু বলেন,
“‘তালাশ’-এ একঝাঁক দুর্দান্ত পারফরমারদের অভিনয় দর্শকদের মুগ্ধ করবে। আমরা সবাই রিলাক্সভাবে কাজটি করেছি।”
প্রায় এক বছর পর অভিনয়ে ফিরে এসে নাটকটি নিয়ে উচ্ছ্বসিত আনোয়ারুল আলম সজল। তিনি বলেন,
“গত বছর আমার অভিনীত নাটক ছিল ৪৫টি। এই বছর ‘তালাশ’ আমার প্রথম কাজ। এখানে আমাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যা দর্শক আগে কখনো দেখেনি।”
নাটকটির বিশেষ চমক হিসেবে থাকছে একটি গান, যা গল্পের আবেগকে আরও গভীর করে তুলবে। সব মিলিয়ে মানবিক গল্প, প্রতিবাদী বার্তা ও শক্তিশালী অভিনয়ের সমন্বয়ে ‘তালাশ’ হতে যাচ্ছে ক্যাপিটাল ড্রামার আরেকটি দর্শকপ্রিয় সংযোজন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট