1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ধান নিয়ে বাড়ি ফেরা হলো না কৃষকের মাদারীপুরে বজ্রপাতে কাজলের মৃত্যু - নব দিগন্ত ২৪
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

ধান নিয়ে বাড়ি ফেরা হলো না কৃষকের মাদারীপুরে বজ্রপাতে কাজলের মৃত্যু

নাজমুল শেখ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি।

রোজ সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় মাদারীপুর জেলার রাজৈর উপজেলার- বাজিতপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কৃষক কমলাপুর গ্রামের জ্ঞান বাড়ৈর ছেলে। হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বিকেলে কাজল তার বাবার সাথে কমলাপুর গ্রামের নিজ জমিতে ধান কাটতে যান। হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে ধানের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফেরার সময় তার কাছাকাছি বজ্রপাত হয় এবং তা তার শরীরে লাগে। এতে তিনি জ্ঞান হারিয়ে জমিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তার বাবা ও অন্যান্য কৃষকরা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাজলকে মৃত ঘোষণা করেন।

নিহতের কাকা সংকর বাড়ৈ জানান, বৃষ্টির কারণে অন্যান্য কৃষকদের সাথে ধানের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফেরার সময় হঠাৎ কাজলের ওপর বজ্রপাত হয়। তার বাবাও সাথে ছিলেন। মাদারীপুর সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ বাড়িতে আনা হয় এবং সৎকারের প্রস্তুতি চলছে। ২৫০ শয্যা জেলা হাসপাতালে দায়িত্বরত মাদারীপুর সদর মডেল থানার এএসআই রাজ্জাক এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট