1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
নওগাঁয় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার - নব দিগন্ত ২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

নওগাঁয় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আতিকুর রহমান
  • প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার :  নওগাঁর নিয়ামতপুর জিগাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ সোমবার(২১ এপ্রিল) সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সাদাপুর জিগাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে স্বপন শীলকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত ব্যক্তির নাম স্বপন শীল (৩২)। বাবার নাম মৃত খগেন শীল। বাড়ি সাদাপুর জিগাবাড়ী গ্রামে। থানা-পুলিশ সূত্রে জানা গেছে, নিয়ামতপুর থানা পুলিশের একটি দল আজ সকাল ৬ টার দিকে ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনার জন্য বাহাদুরপুর ইউনিয়নে অবস্থান নেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন সাদাপুর জিগাবাড়ী এলাকায় গাঁজা বিক্রয় করা হচ্ছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বপন শীল পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধরে ফেলে এবং তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ১ কেজি গাঁজা উদ্ধার করে। থানা তদন্ত কর্মকর্তা বাবলু চন্দ্র পাল বলেন, মাদকদ্রব্য গাঁজা উদ্ধারের ঘটনায় আজ একটি মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট