1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
‘নারীর ক্ষমতায়ন সৃষ্টি করছে তারেক রহমান’ নিপুন রায় চৌধুরী - নব দিগন্ত ২৪
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
এএসআই(সশস্ত্র) ও নায়েক পদে পদোন্নতি প্রাপ্ত ০৩ জন পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার, ফরিদপুর বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর অভিযানে বগুড়ায় প্রায় ৭ হাজার ইয়াবাসহ একজন গ্রেপ্তার বগুড়ায় ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি যশোর শার্শা থানাধীন ফরেস্ট পাড়াস্থ ডিবি অভিযানে ১৭৫ বোতল অবৈধ মাদকদ্রব্য উইন কোরেক্স (WIN COREX) সহ মাদক ব্যবসায়ী আটক বগুড়ায় জামায়াত নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ২ কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে প্রায় দুই লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড দুমকিতে ঋণ দেওয়ার নামে গৃহবধূকে কুপ্রস্তাব ও ঘুষ দাবির অভিযোগ মাগুরা জেলা পুলিশের দুই সদস্যের পদোন্নতি উপলক্ষে র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত বগুড়ায় উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং: জেলা প্রশাসন ও পুলিশের কঠোর অবস্থান বগুড়ার নন্দীগ্রামে ছাত্রদলের দ্বন্দ্বে ছুরিকাঘাতে সভাপতি শাকিল গুরুতর আহত

‘নারীর ক্ষমতায়ন সৃষ্টি করছে তারেক রহমান’ নিপুন রায় চৌধুরী

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারী শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, নারীদের ক্ষমতায়ন সৃষ্টি করছে তারেক রহমান। শুধু প্রতিশ্রুতি নয় তিনি বাস্তবায়নও করেছেন। তিনি বিশ্বাস করেন আমার দেশের নারী সমাজ জেগে উঠলে বাংলাদেশ পরিবর্তন হবে। রবিবার (২৩ নভেম্বর) বিকেলে বগুড়ার আদমদীঘি উপজেলার গো-হাটে এক নারী সমাবেশে সঞ্চালকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী আরো বলেন, আগামী দিনে বিএনপি যদি জনগনের ভোটে নির্বাচিত হয় প্রতিটি পরিবারে নারী প্রধানের নামে ফ্যামেলী কার্ড প্রদান করা হবে। যা দিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারবে। কাজেই আগামী নির্বাচনে এ আসনে ধানের শীষের প্রার্থী আবদুল মহিত তালুকদারকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা: বিএনপির নির্বাচনী অগ্রঅধিকার শীর্ষক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নারী শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এসএম আখতারুজ্জামান মিঠু, সাবেক মেয়র ফিরোজ মো. কামরুল হাসান প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট