1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ার নন্দীগ্রামে ছাত্রদলের দ্বন্দ্বে ছুরিকাঘাতে সভাপতি শাকিল গুরুতর আহত - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

বগুড়ার নন্দীগ্রামে ছাত্রদলের দ্বন্দ্বে ছুরিকাঘাতে সভাপতি শাকিল গুরুতর আহত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার নন্দীগ্রাম পৌর শহরে ছাত্রদলের অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। নেতৃত্বের দ্বন্দ্ব ও ব্যক্তিগত বিরোধের জেরে কলেজ ছাত্রদল সভাপতি ফিরোজ আহমেদ শাকিলকে ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নন্দীগ্রাম শহর বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পূর্ব পরিকল্পিতভাবে একদল যুবক আকস্মিকভাবে শাকিলের ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা প্রথমে তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতরভাবে আহত হন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন। আহত ফিরোজ আহমেদ শাকিল নন্দীগ্রাম শহরের মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি এবং মাঝগ্রাম মহল্লার বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে। হামলার ঘটনায় পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনের নাম উল্লেখ করে অভিযোগ করা হয়েছে। তিনি মাঝগ্রাম মহল্লার আব্দুর রউফ স্ট্যালিনের ছেলে বলে জানা গেছে। স্থানীয় নেতাকর্মীদের দাবি, শাকিল ও পলিনের মধ্যে দীর্ঘদিন ধরেই দলীয় নেতৃত্ব নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি একটি ঘটনাকে কেন্দ্র করে তাদের দ্বন্দ্ব আরও তীব্র আকার ধারণ করে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগে এক তরুণীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করেন শাকিল। এ বিষয়টিও হামলার পেছনে কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে হামলার প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ। ঘটনার খবর পেয়ে রাত প্রায় ১১টার দিকে হাসপাতালে যান জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তরা দলের কেউ হলেও সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না এবং সাংগঠনিকভাবেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে আহত শাকিলের মা ফিরোজা বেগম কান্নায় ভেঙে পড়েন। তিনি ছেলের ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট