1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

মোঃ মুবিনুল ইসলাম, পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১০০৪ জন গরীব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

রবিবার মগনামা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ইউনুচ চৌধুরী।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিতে এই কার্যক্রম পরিচালনা করা হয়। চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

এছাড়াও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে চেয়ারম্যান ইউনুচ চৌধুরী ব্যক্তিগত উদ্যোগে নিজ অর্থায়নে অতিরিক্ত চাল ক্রয় করে আরও ২৭৮ জন অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ৫ কেজি করে চাল বিতরণ করেন। তাঁর এ উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

চেয়ারম্যান ইউনুচ চৌধুরী বলেন, “জনগণের সেবা করাই আমার দায়িত্ব। ইউনিয়নের অসহায় মানুষের পাশে সবসময় থাকার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

এসময় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জনাব আব্দুর রাজ্জাক, ইউপি সদস্যবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি, ভিজিএফ কমিটির সদস্য ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী জনাবা আজবাহার বেগম, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আজমগীর ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট