1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
নীলফামারী -১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নপত্র দাখিল - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

নীলফামারী -১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নপত্র দাখিল

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

মোঃমামুন ডিমলা নীলফামারীপ্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে নীলফামারী–১ (ডোমার–ডিমলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ইমরানুজ্জামানের কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক এন্তাজুল হক, ডোমার উপজেলা আমীর অধ্যাপক আব্দুল হাকিমসহ দলীয় নেতাকর্মীরা।
মনোনয়নপত্র দাখিল শেষে অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জনগণের ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে উপজেলা চত্বরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট