1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
পরানপুর কাউলিবেড়া,ভাঙ্গা,ফরিদপুর। - নব দিগন্ত ২৪
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন। রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ

পরানপুর কাউলিবেড়া,ভাঙ্গা,ফরিদপুর।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

ব্রিটিশ শাসন আমলে ফরিদপুরের ভাঙ্গায় জমিদারী ছিল অমীয় সাহা’র । ১৩৪৬ বঙ্গাব্দে তিনি বাড়িটি নির্মাণ করেছিলেন। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়ন এর অন্তর্গত পরানপুরে অমীয় সাহা’র এই দৃষ্টিনন্দন বাড়িটি অবস্থিত। বর্তমান এখানে দুটি পুরাতন বিল্ডিং দৃশ্যমান। যার একটি বাড়ি ভূমি অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। অন্যটি জমিদার অমীয় সাহা মাহতাব চাঁদ এর কাছে বিক্রি করে কলকাতা চলে যান।

বাড়ির চতুর্দিকে আরো কিছু স্থাপনা ছিলো যেগুলোর কিছু ধ্বংসাবশেষ এখনো চোখে পড়ে।
অমীয় সাহা’র অঢেল সহায় সম্পত্তি ছিল। দেড়শত বছর আগে নির্মাণ করা হয় এই বাড়িটি।১৯৫০ খ্রিষ্টাব্দের কাছাকাছি সময়ে অমীয় সাহা বাড়িটি বিক্রি করে সপরিবারে কোলকাতা চলে যান। পরবর্তী সময়ে তিনি আর বাংলাদেশে আসেন নি। ভাঙ্গা উপজেলার বিভিন্ন জায়গায় তার প্রায় সাড়ে তিনশত বিঘা জমি ছিল সেই জমিও তিনি বিক্রি করে দেন। মাহতাব চাঁদ এই বাড়িটি কেনার পর থেকেই বাড়িটি পীরের বাড়ি হিসেবেই অধিক পরিচিত। বিভিন্ন সময়ে ওরশের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কাজেই বাড়িটি ব্যবহৃত হচ্ছে। মাহতাব চাঁদ’র এর মৃত্যুর পর তার ছেলে নবাব চাঁদ উত্তরাধিকার সূত্রে এই বাড়ির মালিক হয়। বছরের বিভিন্ন সময়ে ওরশের সময় এখানে অসংখ্য মানুষের পদচারণা লক্ষ্য করা যায়। অসাধারণ কারুকার্য খচিত এই বাড়িটি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট