1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
পাইকগাছায় মাংস ব্যাবসায়ী কসাই মোমরেজ কট - নব দিগন্ত ২৪
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

পাইকগাছায় মাংস ব্যাবসায়ী কসাই মোমরেজ কট

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

জিল্লুর রহমান ষ্টাফ রিপোর্টার খুলনা :

পাইকগাছা পৌর সদরের আলোচিত মাংস ব্যাবসায়ী (কসাই) মোমরেজ কে গরু চুরি মামলায় জেল হাজতে প্রেরণ করেছে পাইকগাছা থানা পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, ভিলেজ পাইকগাছার উত্তর পাড়ার বাসিন্দা মসজিদের ইমাম শাহাবাজ গাজীর কালো ও পায়রা রংয়ের বকনা গরুটা বাড়ির পার্শ্ববর্তী নদীর চরে প্রতিদিন ঘাস খেতে যায়। কিন্তু প্রতিদিনের মতো গত সোমবার গরুটি ঘাস খেয়ে বাসায় ফেরেনি। এদিকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে লোক মুখে জানতে পারেন তাহার গুরুটি পাইকগাছা পৌর সদরে জবাই করে বিক্রয় করা হয়েছে।

পরবর্তীতে এ খবর জানতে পেরে মঙ্গলবার (১০জুন) বেলা ৩ টার দিকে ইমাম শাহবাজ সহ এলাকাবাসী পৌর সদর থেকে চুরি হওয়া গরুর পা দু’টি উদ্ধার পূর্বক সনাক্ত করেন এটা তাহার গরুর’ই পা(বসন্ত’যুক্ত পা)। এ ঘটনায় উত্তেজিত জনতা পৌর সদরের মাংস ব্যবসায়ী কসাই মোমরেজকে আটক করে থানা হেফাজতে সোপর্দ করেন।

এ ঘটনায় শাহবাজ গাজী বাদী হয়ে মোমরেজ এর নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৪/৫ জনের বিরুদ্ধে থানায় গরু চুরির মামলা করেছেন,মামলা নং-৭। শাহবাজ গাজী মামলায় আরো উল্লেখ করেন, কসাই মোমরেজের বিরুদ্ধে ইতিপূর্বে গরু চুরির আরো ঘটনা আছে বলে এলাকা বাসী জানান। এলাকায় এই বিষয়ে অনেক জনশ্রুতি রয়েছে।

এ বিষয়ে পাইকগাছা থানার চলতি দায়িত্বপ্রাপ্ত (ওসি তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান জানান, আটক মোমরেজ কে চুরি মামলায় বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট