1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
পেশাদার চোরকে গণধোলাই দিয়ে পুলিশে দিলো গ্রামবাসী। - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাত ঘটনায় মামলা দায়ের গোয়েন্দা শাখা (ডিবি), যশোরে অভিযানে টিচার্স ট্রেনিং কলেজের সামনে থেকে ১০০ পিচ ইয়াবা সহ আটক -১ ইতালি যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের আকাশ চৌকিদার, ৫০ লাখ টাকা দিয়েও হদিস মিলেনি। উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে মম এন্টারপ্রাইজ এ জরিমানা বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে রাতভর নির্যাতন! আদমদীঘিতে তরুণীর অভিযোগে মামলা!! আদমদীঘিতে মাদকের বিরুদ্ধে অভিযান: টাপেন্টাডল ও গাঁজাসহ ৩ কারবারি গ্রেপ্তার, জেল-জরিমানা!! সলঙ্গায় অটোরিক্সা চালক নাঈম হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ইতালি প্রবাসী বাড়িতে ভয়াবহ ডাকাতি, ১৫ ভরি স্বর্নালংকার, নগদ সারে চার লাখ টাকা ও স্মার্ট ফোন লুট। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর- সম্পাদক আলী আজগর ইমন।

পেশাদার চোরকে গণধোলাই দিয়ে পুলিশে দিলো গ্রামবাসী।

বাতেনুজ্জাম জুয়েল
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

বাতেনুজ্জামান জুয়েল, স্টাফ রিপোর্টার

গভীর রাতে মাদারীপুরের ডাসারে সৈয়দ নাজমুল ইসলাম (২৫) নামে একজন পেশাদার চোরকে চুরি করার সময় হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পূয়ালী গ্রামের মো. শাহীন হাওলাদারের গ্যারেজ থেকে একটি ইজিবাইক নিয়ে পালানোর সময় ওই চোরকে আটক করে গ্রামবাসী ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন থানা পুলিশ। আটককৃত নাজমুল ইসলাম ডাসার ইউনিয়নের দক্ষিন ডাসার গ্রামের সৈয়দ মিজানুর রহমানের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় দীঘদিন যাবত সৈয়দ নাজমুল ইসলামের নেতৃত্বে একটি চোরচক্র পুলিশের চোখ ফাকি দিয়ে চুরি করে আসছে। কিন্তু হঠাৎ সোমবার ভোরে ওই চোর চক্রটি উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পূয়ালী গ্রামের মো. শাহীন হাওলাদারের গ্যারেজ থেকে একটি ইজিবাইক নিয়ে পালানোর চেষ্টা করেন। এসময় চোর চক্রের মূলহোতা সৈয়দ নাজমুল ইসলামকে গ্রামবাসী আটক করতে পারলেও বাকী সদস্যরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গ্রামবাসী নাজমুলকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। এদিকে ওই চোরচক্রের কাছ থেকে চোরাইকৃত মালামাল উদ্ধার করেন থানা পুলিশ। অপরদিকে আটককৃত চোর নাজমুলের নামে থানায় একটি মামলা দায়ের করেছেন ভূক্তভোগী শাহীন হাওলাদার।

মামলার বাদী মো. শাহীন হাওলাদার বলেন, আমার গ্যারেজ থেকে একটি ইজিবাইক নিয়ে পালানোর সময় ওই চোরকে গ্রামবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
এ ব্যাপারে ডাসার থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিক বলেন, চুরির ঘটনায় আটককৃত নাজমুলের নামে একটি মামলা হয়েছে। এবং চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়েছে। তবে নাজমুল একজন পেশাদার চোর।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট