1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
প্রয়াত বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় গুইমারায় যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

প্রয়াত বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় গুইমারায় যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

মোঃ মুবিনুল ইসলাম, (গুইমারা), খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:-

সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খাগড়াছড়ির গুইমারায় হাফছড়ি ইউনিয়ন যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

১০জানুয়ারি, শনিবার বিকাল ৪টায় উপজেলার জালিয়াপাড়া বাজারের চট্টগ্রাম রোডে হাফছড়ি ইউনিয়ন যুবদলের এ দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে গুইমারা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাসির সিকদার, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুল রহমান ওয়াসিম।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি এসএম মিলন, যুগ্ম-সম্পাদক আব্দুল লতিফ, যুগ্ম- সম্পাদক সালমান হোসেন, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম, উপজেলা যুবদলের আহ্বায়ক হাফিজুল ইসলাম, সদস্য সচিব আরমান হোসাইন, হাফছড়ি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন ফিরোজ আলম হিরো। দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান পরিচালনা করেন জালিয়াপাড়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ মহসিন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট