1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্টের অভিযান ২টি প্রতিষ্ঠানকে জরিমানা - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্টের অভিযান ২টি প্রতিষ্ঠানকে জরিমানা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
মধুখালী উপজেলা প্রশাসন ও বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর, এর সদস্যবৃন্দের সমন্বয়ে ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় একটি মোবাইল কোর্ট অনুষ্ঠিত হয়। উক্ত আদালতে নিম্নবর্ণিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছেঃ

১. হারুন ট্রেডার্স, মধুখালী বাজার, মধুখালী, ফরিদপুর নামক প্রতিষ্ঠানে লিটার মেজারস পরিমাপ করে প্রতি ১০ লিটার এ ২০০মি.লি. পরিমাপে কম পাওয়া যায়। এর প্রেক্ষিতে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ২৯/৪৬ ধারায় ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

২. মধুমিতা বেকারী, গোন্দারদিয়া, মধুখালী,ফরিদপুর নামক প্রতিষ্ঠানে সিএম লাইসেন্স ব্যতীত বেকারী পণ্য (ব্রেড, বিস্কুট, কেক) বিক্রয়-বিতরণ এবং মিথ্যা তথ্য প্রদান করায় বিএসটিআই আইন, ২০১৮ এর ৩০/৩০ ধারায় ১০,০০০টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্টটি জনাব মো: এরফানুর রহমান, সহকারী কমিশনার(ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, মধুখালী, ফরিদপুর মহোদয়ের নেতৃত্বে পরিচালিত হয়। এ সময় প্রসিকিউটর হিসেবে জনাব মো: খালিদ হাসান, পরিদর্শক(মেট), বিএসটিআই, ফরিদপুর ও প্রকৌঃ মো: সাব্বির হোসেন পুলক, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ফরিদপুর উপস্থিত ছিলেন।

জনস্বার্থে বিএসটিআই, ফরিদপুর এর এরকম অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট