1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ফরিদপুর জেলার সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

ফরিদপুর জেলার সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃঅদ্য ০৭.১০.২০২৫ খ্রিঃ তারিখে ফরিদপুর জেলা প্রশাসন, ফরিদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে গঠিত “টাস্কফোর্স” এর পরিচালনায় ফরিদপুর জেলার সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট অনুষ্ঠিত হয়। উক্ত আদালতে নিম্নবর্ণিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছেঃ

১. মেসার্স মমিন বিউটি চুড়ি ঘর, গোল্ডেন প্লাজা, নিলটুলী, সদর, ফরিদপুর প্রতিষ্ঠানে ব্যবহৃত ওজনযন্ত্রের বৈধ ভেরিফিকেশন সনদ গ্রহণ না করায় “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮” মোতাবেক ৫০০/- জরিমানা করা হয়।

২. মেসার্স আরমানের স্বর্ণের দোকান, গোল্ডেন প্লাজা, নিলটুলী, সদর, ফরিদপুর প্রতিষ্ঠানে ব্যবহৃত ওজনযন্ত্রের বৈধ ভেরিফিকেশন সনদ গ্রহণ না করায় “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮” মোতাবেক ৫০০/- জরিমানা করা হয়।

৩. মেসার্স সৌরভ গোল্ড কারখানা, গোল্ডেন প্লাজা, নিলটুলী, সদর, ফরিদপুর প্রতিষ্ঠানে ব্যবহৃত ওজনযন্ত্রের বৈধ ভেরিফিকেশন সনদ গ্রহণ না করায় “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮” মোতাবেক ২০০/- জরিমানা করা হয়।

৪. বি৭১ ডায়াগনস্টিক সেন্টার, দে কে ভবন, মুজিব সড়ক, নিলটুলী, সদর, ফরিদপুর প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট সংরক্ষণ করায় “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯” মোতাবেক ৫,০০০/- জরিমানা করা হয়।

৫. এ ওয়ান ফুড এন্ড পেস্ট্রি, ময়রাপট্টি, সদর, ফরিদপুর প্রতিষ্ঠানে ব্রেড পণ্যের অনুকূলে মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতিরেকে পণ্য বিক্রয় করায় “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮” মোতাবেক ২,০০০/- জরিমানা করা হয়।

৬. হাসিবুর রহমান ফল ভাণ্ডার, ময়রাপট্টি, সদর, ফরিদপুর প্রতিষ্ঠানে ব্যবহৃত ওজনযন্ত্রের বৈধ ভেরিফিকেশন সনদ গ্রহণ না করায় “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮” মোতাবেক ২০০/- জরিমানা করা হয়।

এছাড়া, ফরিদপুরের সদর উপজেলার ময়রাপট্টি এলাকার দুইটি ফলের দোকানে পলিথিন ব্যবহার করায় ২০০/- করে মোট ৪০০/- জরিমানা করা হয় এবং পরবর্তীতে আর পলিথিন ব্যবহার না করার নির্দেশনা প্রদান করা হয়।

মোবাইল কোর্টটি জনাব মোঃ তন্ময় ইসলাম, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর; জনাব নুঝাত তাবাসসুম, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর; জনাব নাজমুন্নাহার নাঈম, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর এবং জনাব দীপ্ত চক্রবর্তী, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর মহোদয়ের নেতৃত্বে পরিচালিত হয়। এ সময় প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ খালিদ হাসান, পরিদর্শক (মেট), বিএসটিআই, ফরিদপুর ও প্রকৌঃ এস এম সোহরাব হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ফরিদপুর উপস্থিত ছিলেন।

*বিএসটিআই, ফরিদপুর
*মোবাইল কোর্ট
*স্থান: সদর, ফরিদপুর
*মামলা সংখ্যাঃ ০৮ টি
*জরিমানাঃ ৮,৮০০/-

জনস্বার্থে বিএসটিআই, ফরিদপুর এর এরকম অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট