1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ফরিদপুর জেলার সদর উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্টের অভিযানে ৫ টি প্রতিষ্ঠানকে জরিমানা - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

ফরিদপুর জেলার সদর উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্টের অভিযানে ৫ টি প্রতিষ্ঠানকে জরিমানা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ২৩.০৯.২০২৫ খ্রিঃ তারিখে ফরিদপুর জেলা প্রশাসন, ফরিদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআই জেলা কার্যালয় ফরিদপুর, ফরিদপুর জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে গঠিত “টাস্কফোর্স” এর পরিচালনায় ফরিদপুর জেলার সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট অনুষ্ঠিত হয়। উক্ত আদালতে নিম্নবর্ণিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছেঃ

১. রত্না দধি ভাণ্ডার, কুঠিবাড়ী, সদর, ফরিদপুর এর ফার্মেন্টেড মিল্ক (দই) ও সুইটমিট পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স বিষয়ক মিথ্যা তথ্য প্রদান করায় “বিএসটিআই আইন-২০১৮” মোতাবেক ১০,০০০/- জরিমানা করা হয়।

২. ওয়েসিস বেকারী, রাজবাড়ী রাস্তার মোড়, সদর, ফরিদপুর প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, ব্রেড, কেক ও চানাচুর পণ্য উৎপাদন ও সংরক্ষণ করায় “নিরাপদ খাদ্য আইন-২০১৩” মোতাবেক ১,০০,০০০/- জরিমানা করা হয়।

৩. মোল্যা ভ্যারাইটিজ স্টোর, হেলিপোর্ট, সদর, ফরিদপুর প্রতিষ্ঠানে ওজনযন্ত্রের বৈধ ভেরিফিকেশন সনদ না থাকায় “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮” মোতাবেক ২,০০০/- জরিমানা করা হয়।

৪. দাস হার্ডওয়ার, হেলিপোর্ট, সদর, ফরিদপুর প্রতিষ্ঠানে ওজনযন্ত্রের বৈধ ভেরিফিকেশন সনদ না থাকায় “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮” মোতাবেক ১,০০০/- জরিমানা করা হয়।

৫. মেসার্স আপন এন্টারপ্রাইজ, পশ্চিম গোয়ালচামট, সদর, ফরিদপুর প্রতিষ্ঠানে ওজনযন্ত্রের বৈধ ভেরিফিকেশন সনদ না থাকায় “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮” মোতাবেক ১০,০০০/- জরিমানা করা হয়।

মোবাইল কোর্টটি জনাব মোঃ তন্ময় ইসলাম, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর; জনাব নুঝাত তাবাসসুম, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর; জনাব নাজমুন্নাহার নাঈম, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর এবং জনাব দীপ্ত চক্রবর্তী, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর মহোদয়ের নেতৃত্বে পরিচালিত হয়।

এ সময় প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ খালিদ হাসান, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ফরিদপুর ও প্রকৌঃ এস এম সোহরাব হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ফরিদপুর উপস্থিত ছিলেন।

জনস্বার্থে বিএসটিআই, ফরিদপুর এর এরকম অভিযান অব্যাহত থাকবে।

*বিএসটিআই, ফরিদপুর*
*মোবাইল কোর্ট*
*স্থান: সদর, ফরিদপুর*
*মামলা সংখ্যাঃ ০৫ টি*
*জরিমানাঃ ১,২৩,০০০/-*

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট