1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বংশালে ব্যবসায়ীর ১০ লক্ষ টাকা আত্মসাৎ; দোকানের কর্মচারীসহ দুইজনকে রাজশাহী থেকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বংশালে ব্যবসায়ীর ১০ লক্ষ টাকা আত্মসাৎ; দোকানের কর্মচারীসহ দুইজনকে রাজশাহী থেকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

বংশালে ব্যবসায়ীর ১০ লক্ষ টাকা আত্মসাৎ; দোকানের কর্মচারীসহ দুইজনকে রাজশাহী থেকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ

মনা নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর বংশালে ‘বন্ধু এন্টারপ্রাইজ’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের ১০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে দোকানের কর্মচারীসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির বংশাল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। জানে আলম নাঈম (২৪) ও ২। মেহতাশামুল হক কিশোর (১৮)।

সোমবার (২ জুন ২০২৫খ্রি.) সকাল আনুমানিক ০৮:৩০ ঘটিকায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন আলুপট্রি এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

বংশাল থানা সূত্রে জানা যায়, জনৈক মোঃ ইকরাম হোসেন সিদ্দিকবাজারস্থ নিজ বাড়িতে “বন্ধু এন্টারপ্রাইজ” নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন। জানে আলম নাঈম গত তিন বছর ধরে উক্ত দোকানে চাকরি করতেন। গত ১৫ মে ২০২৫ খ্রি. ব্যবসায়িক পাওনা হিসেবে অন্য একজন ব্যবসায়ী ইকরাম হোসেনকে আইএফআইসি ব্যাংকের ১০ লক্ষ টাকার একটি চেক প্রদান করেন। তিনি দোকানের ম্যানেজার মোঃ মাসুদ আসামি নাঈমকে চেকটি ক্যাশ করার জন্য ব্যাংকে পাঠান। কিন্তু নাঈম ব্যাংক থেকে টাকা উত্তোলন করে পালিয়ে যায়। এ ঘটনায় ইকরাম হোসেনের অভিযোগের প্রেক্ষিতে বংশাল থানায় একটি মামলা দায়ের করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি তদন্তকালে বংশাল থানার একটি চৌকস দল গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে গত সোমবার (২ জুন ২০২৫খ্রি.) সকাল আনুমানিক ০৮:৩০ ঘটিকায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন আলুপট্রি এলাকার একটি বাড়ি থেকে নাঈম ও মেহতাশামুলকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে আত্মসাৎকৃত নগদ তিন লক্ষ ৬৮ হাজার টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা টাকা আত্মসাতের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। প্রাথমিক তদন্তে জানা যায়, নাঈমের বিরুদ্ধে লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানায় আরও একটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত নাঈম ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট