1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় আন্তঃজেলা ডাকাত মাহবুব অস্ত্রসহ গ্রেফতার। - নব দিগন্ত ২৪
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

বগুড়ায় আন্তঃজেলা ডাকাত মাহবুব অস্ত্রসহ গ্রেফতার।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার শাজাহানপুরে মহাসড়কে ট্রাক ড্রাইভারকে পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের সময় পুলিশের হাতে আটক হয়েছেন আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য মাহবুব খাঁন (৩৫)। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে শাজাহানপুর থানার আশেকপুর ইউনিয়নের পারতেখুর গ্রামের সাদিক পার্কের কাছে ঘটনাটি ঘটে। ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হওয়া দুটি ট্রাকের মধ্যে একটি ট্রাকের চাকা পাংচার হলে ড্রাইভার থামান। সেই সুযোগে মোটরসাইকেলে করে তিনজন ডাকাত ট্রাক চালক ও হেলপারকে ঘিরে ধরে। এ সময় মাহবুব খাঁন ড্রাইভার মো. ফরহাদ মিয়ার (৫০) বুকে পিস্তল ঠেকিয়ে তার কাছ থেকে ৪৫ হাজার টাকা এবং অপর ট্রাক থেকে আরও ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। ড্রাইভার চিৎকার করলে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন ডাকাত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। তবে মাহবুব খাঁন পালানোর চেষ্টা করলে পুলিশ, ড্রাইভার ও হেলপার মিলে ধাওয়া করে তাকে ধানক্ষেত থেকে অস্ত্রসহ আটক করে। গ্রেফতারকৃত মাহবুব খাঁনের বিরুদ্ধে পূর্বে ডাকাতি, হত্যা, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে মোট ২৩টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে সিরাজগঞ্জ, নাটোর, টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় সংঘটিত ডাকাতি ও অস্ত্র মামলাও রয়েছে। ঘটনার পর ট্রাক ড্রাইভার ফরহাদ মিয়া বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা নং-১০ (ধারা ৩৯৪ পেনাল কোড) দায়ের করেন। এছাড়া পিস্তলসহ আটক হওয়ায় শাজাহানপুর থানার এসআই আবু জাররা বাদী হয়ে মামলা নং-১১ (অস্ত্র আইন ১৮৭৮, ধারা-১৯ এ) রুজু করেন। শাজাহানপুর থানার পুলিশ জানায়, লুণ্ঠিত টাকা উদ্ধারে এবং পলাতক দুই আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট