1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় আ'লীগের সভাপতি ও সহ-সভাপতি গ্রেফতার - নব দিগন্ত ২৪
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

বগুড়ায় আ’লীগের সভাপতি ও সহ-সভাপতি গ্রেফতার

সজীব হাসান
  • প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:
শনিবার (১২ এপ্রিল)
ভোরে রাজধানীর আদাবর এলাকা থেকে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে বগুড়ার কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র হেলাল উদ্দিন কবিরাজ (৬০) ও তার পুত্র উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলার চেয়ারম্যান সুরুজ উদ্দিন কবিরাজকে (৪০) গ্রেপ্তার করেছে। তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মুখপত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। পুলিশের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর আদাবর এলাকায় অভিযান পরিচালনা করে। গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর হেলাল উদ্দিন কবিরাজ ও তার ছেলে সুরুজ উদ্দিন কবিরাজ আত্মগোপনে ছিলেন। তাদের নামে বৈষম্যে বিরোধী ছাত্র- জনতার আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে হেলাল উদ্দিনের নামে পাঁচটি এবং তার ছেলে সুরুজ উদ্দিনের নামে চারটি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত দুই আওয়ামী লীগ নেতা বগুড়ায় আনা হচ্ছে বগুড়া পৌঁছানোর পর আসামিদের জেল হাজতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট