1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় খুনসহ ডাকাতি: মূলহোতা জুয়েলসহ চারজন গ্রেপ্তার - নব দিগন্ত ২৪
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বগুড়ায় খুনসহ ডাকাতি: মূলহোতা জুয়েলসহ চারজন গ্রেপ্তার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার:
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজার এলাকায় খুনসহ ডাকাতির ঘটনায় মূলহোতা জুয়েলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত টাকা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার আসামিরা হলেন- দুপচাঁচিয়া উপজেলার তালোড়া নওদাপাড়া এলাকার নবাব আলীর ছেলে জুয়েল প্রাং (২৬), শিবগঞ্জ উপজেলার খেউনী বিন্ন্যাচাপড় এলাকার বাছেদ প্রামানিকের ছেলে বাহালুল প্রামানিক রাজু (২৯), কাহালু উপজেলার পোগইল এলাকার নাছির উদ্দীনের ছেলে ইমরান (৩১) ও দুপচাঁচিয়া উপজেলার তালোড়া শাবলা এলাকার হাফিজার রহমানের ছেলে আসলাম (২৫)। আসামি বাহালুল ইসলাম রাজুর বিরুদ্ধে ইত্যোপূর্বে ডাকাতি, চুরি, দস্যুতাসহ মোট ৪টি মামলা রয়েছে। এছাড়াও ইমরানের বিরুদ্ধে মাদক আইনে ২টি মামলা, আসলামের বিরুদ্ধে চুরির ১টি মামলা ও জুয়েল প্রামানিকের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও দস্যুতাসহ মোট ৬টি মামলা বিচারাধীন।শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে এসব তথ্য গণমাধ্যমকে জানান অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান। এর আগে রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে দুপচাঁচিয়া থানাধীন তালোড়া পৌরসভার তালোড়া বাজার এলাকার হিমু পোদ্দার আগরওয়ালা (৬২) এর বাড়িতে ৫ থেকে ৭ জন ডাকাত প্রবেশ করে। তারা বাড়ির সবাইকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে মারধর করে এবং নগদ আনুমানিক দুই থেকে তিন লক্ষ টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে। এ সময় ডাকাত দল বিমলা পোদ্দার (৬৫)-কে শ্বাসরোধে হত্যা করে। ডাকাতরা ভোর ৪টা ৩০ মিনিটের দিকে ঘটনাস্থল ত্যাগ করে বলে জানা যায়। পুলিশ কর্মকর্তা আতোয়ার রহমান জানান ঘটনার পর বগুড়া জেলা পুলিশের ডিবি টিম দ্রুত অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা জুয়েলসহ সহযোগী আসলাম, ইমরান ও রাজুকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুট হওয়া টাকার মধ্যে ১৩ হাজার টাকা, নিহত ভিকটিম বিমলার মোবাইল ফোনসহ মোট দুটি লুন্ঠিত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তিনি আর জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট